শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গভীর সঙ্কটে নেপাল, চেয়ারম্যানের পদ থেকে সরানো হলো কেপি শর্মাকে

নেপালে আরও গভীর হল রাজনৈতিক সঙ্কট। দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সরকার ভেঙে দিয়েছিলেন আগেই।
এবার নিজের দল নেপাল কমিউনিস্ট পার্টি (সিপিএন)-র নিয়ন্ত্রণ নিতে গিয়ে ব্যর্থ হলেন। ঘটনার জেরে দলের চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে ওলিকে।

ওলির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নেওয়ার ইঙ্গিত দিয়েছে তার দল।

মঙ্গলবার ওলিকে চেয়ারম্যানের পদ থেকে সরানোর কথা জানিয়েছেন সিপিএন মুখপাত্র নারায়ণ কাজি শ্রেষ্ঠ। তার জায়গায় আনা হয়েছে মাধব কুমারকে।

সিপিএন মুখপাত্র নারায়ণ কাজি শ্রেষ্ঠ বলেন, দলের সেন্ট্রাল কমিটিতে ৪৪৬ জন সদস্যের মধ্যে ৩১৫ জনই মাধবের পক্ষে ভোট দিয়েছেন।

ঘটনার সূত্রপাত পুষ্পকুমার দহল ওরফে প্রচণ্ডের সঙ্গে ওলির সংঘাত ঘিরে। এ দিনের ঘটনার পর সেই সংঘাত আরও জোরালো হল বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

কয়েক দিন আগেই অভূতপূর্ব ভাবে সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা করেছিলেন ওলি। তার সিদ্ধান্তে সিলমোহর দেন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারি।

ওলির পদক্ষেপ ‘অসাংবিধানিক’ এই অভিযোগ তুলে ইতোমধ্যেই নেপালের সুপ্রিম কোর্টে ১২টি মামলা দায়ের হয়েছে।

কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, নেপালে ওলির সঙ্গে প্রচণ্ডের সংঘাতের ইতিহাস নতুন নয়। এ দফাতেও আরও এক বার দুই নেতার দ্বন্দ্ব তীব্র হয়ে উঠেছে।

একই রকম সংবাদ সমূহ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ