বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজায় ইসরাইলের আগ্রাসন বন্ধের আহ্বান ওআইসির

গাজায় ইসরাইলের আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)।

সংস্থার এক বিবৃতিতে তুরস্কের জাতিসংঘ দূত আহমেত ইলদিজ বলেন, গত বছর যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় ইসরাইল হামলা চালিয়ে আসছে। সেই সাথে মানবিক সহায়তার সুযোগ কমে আসছে। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর বিরুদ্ধে নিন্দনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্টের টেকসই প্রচেষ্টাকে স্বাগত জানানো হয়েছে। তবে ইসরাইলের পদক্ষেপগুলো এসব অগ্রগতিকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ এবং জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে ঐতিহাসিক এবং আইনি সহায়তা দিতে আহ্বান জানান ইলদিজ।

ওআইসি চুক্তির সাথে সম্পর্কিত রাজনৈতিক উন্নয়নকেও স্বাগত জানিয়েছে।

ইলদিজ বলেছেন, এই গোষ্ঠী যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের সূচনা এবং গাজা উপত্যকা পরিচালনার জন্য ফিলিস্তিনি কমিটি গঠনের সাম্প্রতিক ঘোষণাকে সমর্থন করেছে। যা ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ডে তাদের নিজস্ব বিষয় তদারকি করতে সহায়তা করবে।

ওআইসি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য ইসরায়েলকে অধিকৃত সিরিয়ার গোলানসহ সমস্ত অধিকৃত আরব অঞ্চল থেকে সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। সেই সাথে আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলের হামলায় ৪৮৬ জন ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ৩৪১ জন আহত হয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।

একই রকম সংবাদ সমূহ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০বিস্তারিত পড়ুন

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনেরবিস্তারিত পড়ুন

বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

নেপালের এই মহাবিপর্যয়ের মাঝেও স্বর্গদূত রূপে আবির্ভুত হয়েছিলেন কেউ কেউ। তাদেরেই একজনবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?