বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গুপ্তধন খুঁজতে গিয়ে মিললো কামানের গোলা (ভিডিও)

গুপ্তধন খুঁজতে গিয়ে পেলেন কামানের একটি পুরোনো গোলা, যা সম্ভবত সপ্তদশ শতকের। ফ্লোরিডার সৈকতে বালির ৪ ফিট গভীরে পোতা ছিল গোলাটি।

গুপ্তধন সন্ধানকারী ওই ব্যক্তির নাম ক্রেইগ ও’নিল। তিনি এভাবেই গুপ্তধন খুঁজে বেড়ান। এ জন্য তিনি পাহাড় থেকে সমুদ্র, জঙ্গল থেকে মরুভূমি ঘুরে বেড়ান। তবে এবার তার কপাল খারাপ। পেলেন ওই গোলা।

খবর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই)। খবরে বলা হয়েছে, ক্রেইগ ও’নিলের বাড়ি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পন্টে ভেদ্রা সৈকতসংলগ্ন এলাকায়। সম্প্রতি তিনি গুপ্তধনের সন্ধানে নামেন। ফ্লোরিডার ভিলানো সৈকত এলাকায় যান। খুঁজতে খুঁজতে সেখানে ওই পুরোনো কামানের গোলাটি পান।
ক্রেইগ ও’নিল জানান, ভিলানো সৈকতে মেটাল ডিটেক্টর দিয়ে সন্ধান চালাচ্ছিলেন তিনি। একপর্যায়ে গোলাটি পান। বালুর প্রায় চার ফুট গভীরে পোঁতা গোলাটি তিনি বের করে আনেন। যার ওজন প্রায় ২০ পাউন্ড। বারুদভর্তি গোলাটি নিষ্ক্রিয় করতে পুলিশকে ডাকেন তিনি।

যুক্তরাষ্ট্রের সেন্ট অগাস্টিন লাইটহাউস আর্কিওলজি মেরিটাইম প্রোগ্রামের প্রত্নতত্ত্ববিদ চাক মেইদে বলেন, ‘বেশ বড় আকারের গোলা এটি। এ ধরনের অন্যান্য গোলার ছবির সঙ্গে তুলনা করে দেখা যায়, এমন কামানের গোলা সপ্তদশ শতকে ব্যবহার হতো।

একই রকম সংবাদ সমূহ

আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন

বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে ১৯৩০ সালে। অথচ আর্জেন্টিনার জার্সিতে ১৮৯৩ লেখা কেন?বিস্তারিত পড়ুন

একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা

বিশ্বকাপ মানেই প্রিয় দলের জার্সি গায়ে চাপিয়ে উন্মাদনায় মেতে ওঠা। কিন্তু এমনবিস্তারিত পড়ুন

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

আন্তর্জাতিক ফুটবলে চমক বা অঘটন নতুন কিছু নয়—বরং এটাই খেলাটিকে আরও আকর্ষণীয়বিস্তারিত পড়ুন

  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ১৫২ শিক্ষার্থীকে সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী
  • বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেও খোঁজ নেয়নি কেউ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী