বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোপালগঞ্জে হামলা ও জুলাই হত্যাযজ্ঞের বিচারের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

গাজী হাবিব, সাতক্ষীরা: গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নেতৃবৃন্দের উপর হামলাকারি সন্ত্রাসীদের গ্রেপ্তার ও জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে সাতক্ষীরায় যৌথ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১২ সাতক্ষীরার খুলনা রোডের মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা ব্যানারে এই যৌথ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব সোহাইল মাহাদিন সাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, বাঙালী জাতির বুকে জগদ্দল পাথরের মতো বসে থাকা ফ্যাসিস্ট সরকার যাদের আন্দোলন সংগ্রামে ভারতে পালিয়েছে, সেই পতিত সরকারের দোসররা পুনরায় মাথা চাড়া দিয়ে উঠতে চায়। তারা এনসিপি নেতাদের উপর যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গোপালগঞ্জ আলাদা কোন রাষ্ট্র নয়। রাজনৈতিক নেতৃবৃন্দের উপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

প্রখর রৌদ্র উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশে ‘তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার, কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার,, গোপালগঞ্জে হামলা কেন প্রশাসন জবাব চাই, আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় রাখবো না, আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, ইত্যাদি স্লোগান দিয়ে মুখরিত করে তোলে কর্মসূচীস্থল।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এনসিপি সাতক্ষীরার সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আক্তারুজ্জামান, সাতক্ষীরা পৌর বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, জুলাই আন্দোলনের ছাত্র সংগঠক রাজিবুল ইসলাম মোড়ল, ছাত্র অধিকার পরিষদের আব্দুল আজিজ নয়ন, জুলাইয়ে আহত ওমর-রাহাতের গর্ভধারিনী মা রোজিনা পারভীন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এড. শাহরিয়ার হাসিব, ইসলামী আন্দোলনের ওমর ফারুক, জুলাই যোদ্ধা শিবিরনেতা আনিসুর রহমান প্রমূখ।

সমাবেশে বক্তারা প্রশাসনের কড়া সমালোচনা করে বলেন, আমরা ভিন্ন ভিন্ন দল করলেও স্বৈরাচারের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ। গোপালগঞ্জে হামলার মধ্য দিয়ে আবারো প্রমান হয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন। তারা ১৫ বছর ধরে জুলুম, খুন, হত্যাসহ বিরোধী দলের উপর নির্যাতনের যে স্ট্রীম রোলার চালিয়েছে তার বিচার হতে হবে। প্রয়োজনে গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে হবে।

এসময় বিক্ষোভে সমাবেশে উপস্থিত ছিলেন, এনসিপি সাতক্ষীরার আহবায়ক কামরুজ্জামান বুলু, সদস্য সচিব আহসান উল্লাহ, সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এড. আকবর আলী, সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার মুখপাত্র মোহিনী তাবাসসুম, আল ইমরান নাঈম বাবু, রাহাত রাজা, আলিফ, মাহফুজ, নুহ আনসার আলী, আব্দুল আজিজ, আবু হাসানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা