শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘গোমূত্র পান করি তাই ভালো থাকি…’

গরুর দুধে নাকি সোনা পাওয়া যায়! গত বছরের নভেম্বর মাসে এমনই তত্ত্বের কথা শুনিয়ে পশ্চিমবঙ্গজুড়ে শোরগোল ফেলে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যা নিয়ে বিস্তর বিতর্ক, হাসিঠাট্টাও চলেছিল।

আবার যেন সেই দিন ফিরিয়ে আনলেন দিলীপ। বৃহস্পতিবার দুর্গাপুরের একটি চা চক্রে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানে তিনি বলেন বলেন, ‘আমরা গরুর দুধ, গোমূত্র পান করি তাই ভাল থাকি’!

প্রতিদিনই প্রাতঃভ্রমণে বের হন দিলীপ ঘোষ।

দুর্গাপুরেও তার ব্যতিক্রম হয়নি। সেখানেই দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায়। লকডাউন খোলার পরই খুলে গিয়েছে মদের দোকান। তার জেরে কী হয়েছে, দেখতে পাচ্ছেন তো।

তারা মদ খায় খাবে, আমরা পান করব গোমূত্র, গরুর দুধ।’
এখানেই থামেননি তিনি। দলীয় কর্মীদের পরামর্শ দিয়ে তিনি বলেছেন, ‘আপাতত এক বছর কোনও পার্টি-টার্টি করবেন না। শুধু আয়ুর্বেদিক সেবন করুন। মনে করুন এক বছর উপবাস পালন করছেন।

তাহলেই আপনি, আপনার পরিবার আর সমাজ সুস্থ থাকবে। ’

যদিও সমাদ সুস্থ থাকার কথা মুখে বললেও এদিন তার দুর্গাপুরের জমায়েত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। একদল লোক নিয়ে দিলীপ ঘোষ যখন এমন বক্তব্য রাখছেন, তখন তার মুখে ছিল না মাস্ক। যদিও বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য, ‘আমরা সমস্ত নিয়ম মেনেই সভা-সমাবেশ করছি।’

তবে, গোমূত্রের হয়ে কথা বলতে গিয়ে তিনি তৃণমূলকে গাধার সঙ্গে তুলনা করেছেন। তার কথায়, ‘তোমরা বোতলে ভরা মদ খাও, আমরা গোমূত্র পান করে ভাল থাকব। আমরা গরুকে মা বলি। তার সেবা করি। গাধারা গরুর কথা বুঝবে না!’
সূত্র: এই সময়

একই রকম সংবাদ সমূহ

সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা

ক্যাথলিক স্কুল ও বিভিন্ন ধর্মের দীর্ঘ অনুসন্ধান শেষে ইসলাম ধর্ম গ্রহণ করেছেনবিস্তারিত পড়ুন

রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় রাজনৈতিক পালাবদল ঘটেছে। সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি : উপমন্ত্রী
  • গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর