সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোল উৎসব করেই নারী ফুটবল লিগে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

গোল উৎসব করেই এক ম্যাচ হাতে রেখে নারী ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। কমলাপুর স্টেডিয়ামে জামালপুর কাচারীপাড়া একাদশকে ১৩-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা নিশ্চিত করে কিংসরা। দলের হয়ে একাই ৫টি গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। এদিকে,লিগে প্রথমবারের মতো অংশ নিয়ে দলকে সাফল্য এনে দেয়ায় উচ্ছ্বসিত তহুরা-মৌসুমীরা। আর ফুটবলারদের দলগত পারফরম্যান্সে শতভাগ সন্তুষ্ট টিম ম্যানেজম্যান্ট।

চ্যাম্পিয়ন হওয়ার পর এভাবেই উল্লাসে মেতে ওঠে বসুন্ধরা কিংসের নারী ফুটবলাররা। এক মৌসুম আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবার অংশ নিয়েই শিরোপা জিতেছিল কিংসরা। ছেলেদের পাশাপাশি এবার নারীদের ফুটবলেও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলো তারকা সমৃদ্ধ বসুন্ধরা। পুরো টুর্নামেন্টে দাপুটে ফুটবল উপহার দিয়ে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন সাবিনা বাহিনী।

সমীকরণটা ছিল মাত্র এক পয়েন্ট পেলেই ট্রফি নিশ্চিত হবে বসুন্ধরার। এমন সহজ সমীকরণের পরও,জামালপুর কাচারীপাড়ার বিপক্ষে যেনো রীতিমত গোল উৎসব করলো সাবিনা-তহুরারা। জাতীয় দলের এক ঝাঁক তারকা ফুটবলার নিয়ে প্রতিপক্ষের রক্ষণদূর্গে কাঁপন ধরিয়ে দেয় কিংসরা। ম্যাচের প্রথমার্ধেই ৮ গোলে এগিয়ে থাকে মাহমুদার শিষ্যরা।

এরপর দ্বিতীয়ার্ধেও কিংসের ঝড়ে লন্ডভন্ড জামালপুর কাচারীপাড়া। দলের বড় জয়ে অধিনায়ক সাবিনা ৫টি, তহুরার হ্যাটট্রিক, স্বপ্নার জোড়া গোল,আর ১টি করে গোল করেছেন নার্গিস, মারিয়া ও শিউলি।
এদিকে এবারের লিগে ১১ ম্যাচে সর্বোচ্চ ৩০ গোল করে রোমাঞ্চিত বসুন্ধরা কিংসের অধিনায়ক সাবিনা খাতুন। সেই সাথে লিগে প্রথমবারের মতো অংশ নিয়ে দলকে সাফল্য এনে দেয়ায় উচ্ছ্বসিত তহুরা-মৌসুমীরা।
পুরো টুর্নামেন্টে দলের ইতিবাচক পারফরম্যান্সে সন্তুষ্ট টিম ম্যানেজম্যান্টও।

বসুন্ধরা কিংসের কোচ মাহমুদা খাতুন বলেন, একটা চারা গাছকে পরিচর্যা করে যেভাবে বড় করা হয়। ঠিক তেমনি ফুটবলারদের আমরা প্রস্তুত করেছি। পুরো টুর্নামেন্টে তারা সেরা খেলা উপহার দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করায় দল লক্ষ্যে পৌঁছাতে পেরেছে।
বসুন্ধরা কিংসের স্ট্র্যাটেজিক ও প্ল্যানিংয়ের প্রধান জুবায়ের নিপু বলেন, আমাদের টিমে জাতীয় দলের ২০ জন খেলোয়াড় আছে। ফুটবলাররা প্রতিটি ম্যাচেই সেরাটা দেয়ার চেষ্টা করেছে। আশা করছি পরের ম্যাচেও জিতে ট্রফির শতভাগ উদযাপন করবে ফুটবলাররা। আর আমরা সবসময় শিরোপা প্রত্যাশী ছিলাম।
নিজেদের শেষ ম্যাচে এফসি উত্তরবঙ্গের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর