শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোলাম রহমান ব্রাইট এর কবিতা ‘কতোটা ভালোবাসি’

কতোটা ভালোবাসি

ডা. গোলাম রহমান ব্রাইট

তোমাকে দেখলেই বিমর্ষ মনে ভুলে যাই সব খেই
কত কথার মালা সাজিয়ে রাখি বলতে গেলে মনে নেই।
অজ্ঞাতে ভাবি সবই বলবো কাছে গেলে যাই থেমে
গহীনে জমা ভালোবাসার কথা মনে হলে যাই ঘেমে।

তীব্র যন্ত্রণা জাগে অহর্নিশ নিঃশেষে যাই ক্ষয়ে
হৃদয়টা আমার হচ্ছে চৌচির নিরবে যাচ্ছি সব সয়ে।
মনের জমিনে অগণিত স্বপ্ন নিথর হয়ে পড়ে আছে
অব্যক্ত কথাগুলো অকপটে বলবো যবে পাবো তারে কাছে!

মনটা ভীষণ বিষাদিত থাকে বাহ্যিকতার অন্তরালে
হাসির আড়ালে গুমরে কাঁদে প্রেমেরই ইন্দ্রজালে।
কুয়াশা সিক্ত রোদেলা দিন পুরোটা গেলো কেটে
বাস্তবতার যাঁতাকলে চিন্তা পিঁষে দু’দানাও যায় না পেটে।

মনের আকুলতা বেদনার রঙে হুমড়ি খেয়ে যায় পড়ে
অধীর আগ্রহের তীব্রতা মাড়িয়ে আকাঙ্খারা ভাঙ্গে গড়ে।
কাঁপা কাঁপা কন্ঠের সব কথা শুনে যখনি দেখবে আমায়
সেদিনই অন্ততঃ বুঝবে ঠিক কতোটা ভালোবাসি তোমায়।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন