ঘুমের ওষুধ খাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক


রাজধানীর ডেমরায় কিশোরী ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. সুমনকে (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে র্যাব-৩ এর একটি দল। গ্রেফতার সুমন ঢাকার ডেমরার ভার্জিন বেকারি গলির নূর ইসলামের ছেলে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সুমন ধর্ষণে নিজের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে। বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে এসে পানির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে ধর্ষণ করেছিল কিশোরীকে।
পরে কিশোরীর বাবা জানতে পারলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে জানায়। ওই ঘটনায় সুমনের বিরুদ্ধে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করে।
মামলার পর আত্মগোপনে চলে যায় সুমন। তার বিরুদ্ধে গ্রহণ করা হয়েছে আইনানুগ ব্যবস্থা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচনের আগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনেরবিস্তারিত পড়ুন

২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
শিল্প ও ব্যবসা খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ২০২৮ সাল শুরুরবিস্তারিত পড়ুন

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ব্রিকসবিস্তারিত পড়ুন


