রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘূর্ণিঝড় ইয়াস: সাতক্ষীরার বিভিন্ন নদীতে বিপদসীমার উপরে পানি, ঢুকছে জনপদে

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় নদীগুলোতে বিপৎসীমার চারফুট ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকছে। এতে এলাকাবাসি আতংকগ্রস্ত হয়ে পড়েছে।
এদিকে ভাটা শুরু হলেও কমেনি নদীর পানি।

বুধবার (২৬ মে) দুপুর ১ টায় জোয়ারে পানির চাপে ভেঙে গেছে জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের তিনটি পয়েন্টের বাঁধ। এতে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম।
এছাড়া বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর ও মুন্সিগঞ্জ ইউনিয়নের কয়েকটি পয়েন্টে বাঁধ উপচে লোকালয়ে লবণাক্ত পানি ঢুকতে শুরু করেছে।

আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়া, হরিশখালিসহ প্রতাপনগর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টও একই অবস্থা বিদ্যমান।

দেবহাটার কোমরপুরে বেড়িবাঁধ উপচে ইছামতি নদীর পানি প্রবেশ করছে জনপদে।

গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, ‘লেবুবুনিয়াসহ তিনটি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকছে। নদী উত্তাল থাকায় ও বৃষ্টি হওয়ায় আমরা এসব এলাকায় এখনো পৌঁছাতে পারিনি।’

মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল জানান, ‘কদমতলা ও হরিনগরের তিনটি পয়েন্ট বাঁধ ভেঙে পানি ঢুকছে।’

বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ কুমার মÐল বলেন, ‘দাতিনাখালি এলাকায় বাঁধ ভেঙে লোকালয় পানি প্রবেশ করছে। দুর্গাবাটি বাঁধটি যেকোনো সময় ভেঙে যেতে পারে।’

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) -১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের বলেন, ‘বিভিন্ন এলাকায় বাঁধ উপচে লবণাক্ত পানি ঢুকার খবর পেয়েছি। বাঁধ ভাঙার খবর পেয়েছি তিনটি জায়গায়। নদী এখনো উত্তাল থাকায় আমরা এখনও এসব এলাকায় পৌঁছাতে পারিনি।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ও ফিংড়ি ইউনিয়ন যুব ওবিস্তারিত পড়ুন

বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর ছাড়পত্র নিতে ২০০ টাকা এবংবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল-সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়
  • সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান
  • সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি