মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘোড়া দিয়ে হাল চাষ!

দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের পটুয়াকোল গ্রামের মহসীন আলীর সংসার চলে ঘোড়া দিয়ে হাল চাষ করে। এভাবে হাল চাষে গরুর হালের চেয়ে দ্বিগুণ জমিতে চাষ দিতে পারায় অন্যের জমিতেও চাষ করে সংসারে এনেছেন সচ্ছলতা।

জানা গেছে, ঘোড়া দিয়ে পটুয়াকোল মাঠে ভুট্টা বপনের জমি চাষ করছেন ওই গ্রামের মহসীন আলী। আদিকাল থেকে গরু দিয়ে হাল চাষের প্রচলন থাকলেও মহসীন আলী ঘোড়া দিয়ে হাল চাষ করায় এলাকায় তিনি ঘোড়া মহসীন নামে পরিচিতি পান।

মহসীন জানান, এক জোড়া হালের গরু কিনতে দেড় থেকে দুই লাখ টাকা লাগে। তাই তিনি মাত্র ২০ হাজার টাকা দিয়ে এক জোড়া ঘোড়া কিনেছেন। সেই ঘোড়াকে হাল চাষের উপযোগী করে প্রশিক্ষণও দিয়েছেন। যেখানে গরু দিয়ে দিনে মাত্র এক-দেড় বিঘা জমি চাষ করা যায়, সেখানে মহসীন ঘোড়া দিয়ে দিনে তিন বিঘা জমিতে চাষ দিয়ে থাকেন। নিজের জমি চাষাবাদ ছাড়াও তিনি ৬০০ টাকা বিঘা দরে অন্যের জমিতে চাষ দিয়ে থাকেন।

প্রতিদিন ঘোড়ার খাবার বাদ দিয়ে তিনি ১ থেকে ১ হাজার ৩০০ টাকা পর্যন্ত আয় করেন। এই টাকা দিয়ে তিনি সংসার পরিচালনা ও ছেলেমেয়েদের লেখাপড়া চালানোর পর সংসারে এনেছেন সচ্ছলতা।

এলাকায় ঘোড়া মহসীনের নাম ছড়িয়ে পড়ায় প্রতিদিন কেউ না কেউ তার ঘোড়া দিয়ে হাল চাষ দেখতে আসছেন।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে