বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চট্টগ্রামে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাক ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার আধুনগর স্টেশনের দক্ষিণে আধুনগর ইউপি পরিষদ কার্যালয়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাকোয়াবিপাড়ার মৃত নাছির উদ্দিন বাবুর ছেলে হারুনুর রশিদ (২৬), চুনতি ইউনিয়নের মেহেরুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকার আবদুল মাজেদের ছেলে হুমায়ুন (২৫), সাতকানিয়া পৌরসভার ছমদারপাড়া নওশের আলীর ছেলে খোরশেদ আলী সাদ্দাম (৩০), চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ডের ফারুক জাহানের ছেলে রিজবী শাকিব (২৪) ও অলংকার শহীদনগর এলাকার ছালামত আলীর ছেলে মনসুর আলী (২৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে কক্সবাজারমুখী প্রাইভেটকারটি (চট্টমেট্রো-গ-১১-০০৫২) আধুনগর ইউপির কার্যালয়সংলগ্ন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পৌঁছায়। এ সময় বিপরীতমুখী ট্রাকের (চট্ট মেট্রো-ট-১২-০৩১৫) সঙ্গে ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের চার যাত্রী নিহত হন।

এর পর গুরুতর আহত হুমায়ন চমেক হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। দুর্ঘটনায় পতিত প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি ও নিহতদের উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর