শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চট্টগ্রামের সীতাকুণ্ড বিস্ফোরণ: আরো ২ মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোর বিস্ফোরণের ঘটনায় আরও দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এ নিয়ে এখন পর্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩ এ দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৭ জুন) ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, ডিপোর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুইটি লাশের দেহাবশেষ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর মধ্যে একজন ফায়ার সার্ভিস কর্মী অন্যজন সিকিউরিটি গার্ড হওয়ার সম্ভাবনা বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

এদিকে, ইয়ার্ডে থাকা প্রায় সাড়ে চার হাজার কনটেইনারের মধ্যে ২৭টি বিপজ্জনক বলে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল। যেগুলোতে হাইড্রোজেন পার অক্সাইডের মতো রাসায়নিক পদার্থ রয়েছে। এর মধ্যে আটটি কনটেইনার পুড়ে গেছে।

এছাড়া পুড়ে যায়নি অথচ অরক্ষিতভাবে ছিল এমন ৭টি কন্টেইনার ইতোমধ্যে আলাদা করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। কিন্তু আরো বারোটি রাসায়নিক কনটেইনার অচিহ্নিত অবস্থা আছে। ফলে এখনো ঝুঁকি নিয়ে কাজ করছেন ফায়ার কর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ১৮৫বিস্তারিত পড়ুন

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণেবিস্তারিত পড়ুন

নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় তার বাসাবিস্তারিত পড়ুন

  • ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী
  • অপতথ্য মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই : জাহেদ উর রহমান
  • পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর
  • বিমান বাহিনী সাবেক কর্মকর্তার মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদ ইসলামের
  • ‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
  • সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান