শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চলতি মাসে ইউপির স্থগিত ভোট, আগামি মাস থেকে দ্বিতীয় ধাপের

চলতি মাসেই স্থগিত ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট। আর আগামি মাস থেকে শুরু হচ্ছে ইউপির দ্বিতীয় ধাপের ভোট।

করোনা ভাইরাসে মৃত্যু ও সংক্রমণ এখন নিম্নমুখী-এ সুযোগটাকে কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন (ইসি)।

ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ সারা দেশের প্রায় সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন দ্রুত শেষ করবে কমিশন। অতীতে ছয় ধাপে হয়েছিল ইউপির ভোট। এবারে ইউপি নির্বাচন করার জন্য একটি পথনকশা তৈরি করেছে কমিশন সচিবালয়। সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে।

বৃহস্পতিবার কমিশন সভায় সচিবালয়ের তৈরি খসড়া উত্থাপন করা হবে। সভায় আলোচনার পর স্থগিত ইউপিসহ বাকি মেয়াদোত্তীর্ণ সব ইউপির তপশিল দেবে ইসি।

ইসির ঊধ্বর্তন কর্মকর্তারা বলছেন, স্থগিত ইউপি নির্বাচন হবে সেপ্টেম্বরে। বাকি নির্বাচনের পরবর্তী ধাপের ভোট শুরু হবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে। এভাবে কয়েক ধাপে শেষ হবে তৃণমূলের মূলভিত্তি ইউপির এ ভোট। তবে সর্বাগ্রে অগ্রাধিকার পাচ্ছে করোনা পরিস্থিতি। এ কারণে নির্বাচনের প্রচারসহ কিছু বিষয়ে শর্তারোপ হবে। সীমিত পরিসরে চলবে সভা-সমাবেশ, জন-সমাগম এড়িয়ে চালাতে হবে প্রচার এবং স্বাস্থ্যবিধি মানায় থাকবে কড়াকড়ি।

এ ছাড়া শারীরিক প্রচারের বিকল্প হিসেবে সামাজিক মাধ্যম ও ডিজিটাল প্রযুক্তির তাগিদ থাকবে এবারে। এই নির্বাচনে ব্যালটের পাশাপাশি ইলেকট্রোনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। বিভাগীয়, জেলা ও উপজেলা সদর ইউপিগুলোতে এ প্রযুক্তিতে নির্বাচন হবে।

করোনার মধ্যেও এই নির্বাচন আয়োজনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আপত্তি নেই বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হেলালুদ্দীন আহমেদ।
তিনি বলেন, স্থগিতসহ মেয়াদোত্তীর্ণ ইউপি নির্বাচন করার জন্য মন্ত্রণালয় আলাদা করে চিঠি পাঠাবে না। কমিশন সময়সুযোগ অনুযায়ী সম্পন্ন করবে-এসব নির্বাচন। আমরা চাই, তারা যে নির্বাচনই করুন সেখানে স্বাস্থ্যবিধি মানা হোক। সম্ভব হলে প্রার্থীদের নির্বাচনি প্রচারে ডিজিটাল প্রযুক্তির সহায়তার জন্য নিদের্শনা দিতে পারেন।

প্রাপ্ত তথ্যমতে, এই নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী, জাতীয় পার্টি-জাপাসহ অন্যান্য দলের প্রার্থীরা নির্বাচন করবেন দলীয় প্রতীকে। তবে বিএনপি দলীয়ভাবে ইউপি নির্বাচন বর্জন করেছে। সমর্থকরা মাঠে লড়বেন স্বতন্ত্র প্রার্থী হয়ে।

গত ৩ মার্চ প্রথম ধাপের ৩৭১টি ইউপির তপশিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হওয়ার কথা ছিল ১১ এপ্রিল। কোভিড-১৯ পরিস্থিতির কারণে ভোট স্থগিত করা হয়। পরে ভোটের তারিখ পুনর্নিধারণ করে ২১ জুন করা হয়। তবে কোভিড-১৯ পরিস্থিতির অবনতি হওয়ায় ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়। এর আগে গত ২১ জুন বাকি ২০৪টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বর্তমানে সারা দেশে ইউপি সংখ্যা ৪ হাজার ৪৮৩টি। এর মধ্যে ছয় ধাপে ভোট হয়েছে ৪ হাজার ৩২১টিতে এবং অন্যান্য সময়ে ভোট হয়েছে ১৬২টিতে। গত ২১ মার্চ মেয়াদ শেষ হয় ৭৫২ ইউপির, ৩০ মার্চ ৬৮৪ ইউপির, ২২ এপ্রিল ৬৮৫ ইউপির, ৬ মে ৭৪৩ ইউপির, ২৭ মে ৭৩৩ ইউপির এবং গত ৩ জুন শেষ হয় ৭২৪ ইউপির মেয়াদ।
তথ্যসূত্র: ইত্তেফাক

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল