শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চলন্ত বাসে গণধর্ষণ, ৯৯৯ এ কলে উদ্ধার ।। তিন ধর্ষক গ্রেফতার, বাস জব্দ

নারায়ণগঞ্জের বন্দরে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (১৮)বাস যাত্রী।
রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।

৯৯৯ এ কল পেয়ে ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধারসহ তিন ধর্ষককে গ্রেফতার ও বাসটি জব্দ করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে- কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার মশুরিয়া গ্রামের হাছেন আলীর ছেলে বাস চালক নূরুল হক (২১), বরগুনার আমতলী থানার চরখালি গ্রামের আল আমিনের ছেলে বাসের কন্ডাক্টর শান্ত (১৬) ও রূপগঞ্জের চনপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে বাসের হেলপার বুলেট (১৪)। এ ব্যাপারে মামলা হয়েছে।

ধর্ষণের শিকার তরুণী জানান, তিনি রোববার রাত ১০টার দিকে নরসিংদীর গাউছিয়া যাওয়ার জন্য যাত্রাবাড়ী থেকে সায়েদাবাদ -গাউছিয়া চলাচলকারী মুক্তিযোদ্ধা পরিবহন নামে একটি বাসে উঠেন। বাসটি চিটাগং রোডে আসার পর সব যাত্রী নেমে যান। তাকে (একা) নিয়েই বাসটি বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডের কাছে জাহিন গার্মেন্টসের সামনে পৌঁছে। এ সময় উচ্চস্বরে গান বাজিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে তিনি বাস থেকে নেমে ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ বাসের চালক, কন্ডাক্টর ও হেলপারকে গ্রেফতার করে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ডের কাছে ওই তরুণীকে ধর্ষণ করে বাসের চালক, কন্ডাক্টর ও হেলপার। এ ব্যাপারে মামলা হয়েছে। তিনজনকেই গ্রেফতার করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার