বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চার দফা দাবিতে শ্যামনগরে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন

এবিএম কাইয়ুম রাজ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চার দফা দাবিতে শ্যামনগরে মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস)। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শ্যামনগর লোকাল বাসস্ট্যান্ডের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা বিসিডিএস সভাপতি আলহাজ্ব হাফেজ মো. শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি গ্রাম ডা. মো. আব্দুল হালিম, জেলা সদস্য আলহাজ্ব সাংবাদিক আবু কওছার, সহ-সভাপতি গ্রাম ডা. আলহাজ্ব লোকমান হোসেন, সাবেক সেনা কর্মকর্তা ও কাশিমাড়ী ইউনিয়ন সভাপতি মো. গোলাম সরোয়ার, রমজাননগর ইউনিয়ন সভাপতি ও সাংবাদিক জি.এম. আমিনুর রহমান এবং উপজেলা কোষাধ্যক্ষ মো. আবুল বাশার।

বক্তারা বলেন, ওষুধ বিক্রিতে কমিশন কম, মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেরত নিতে গড়িমসি, লাইসেন্সবিহীন দোকানে ওষুধ বিক্রি এবং ওষুধের অনিয়ন্ত্রিত মূল্য—এই সব মিলিয়ে ওষুধ ব্যবসা দিন দিন কঠিন হয়ে পড়েছে।

তারা অভিযোগ করেন, বিদেশে যেখানে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমিশন দেয়া হয়, সেখানে বাংলাদেশে মাত্র ১২ শতাংশ কমিশন প্রদান করা হচ্ছে। এছাড়া নামমাত্র হাসপাতাল ও মুদি দোকানেও ওষুধ বিক্রি হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

মানববন্ধনে বক্তারা সকল ওষুধের মূল্য সরকার নির্ধারণের দাবি জানান। একই সঙ্গে নিম্নমানের ওষুধ ও ফুড সাপ্লিমেন্ট বাজার থেকে প্রত্যাহারের আহ্বান জানান।

তারা জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় এই কর্মসূচি সারাদেশে একযোগে পালিত হচ্ছে। দাবি পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টিবিস্তারিত পড়ুন

শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টিবিস্তারিত পড়ুন

খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধানখালী এলাকায় খাল খননের নামে কৃষিজমি নষ্টেরবিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি
  • শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • উপকূলীয় শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ ও খেলাধুলার উদ্ধুদ্ধকরণ
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • শ্যামনগরে বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ
  • শ্যামনগরে ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ