বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চিরনিদ্রায় শায়িত হলেন তাফাজ্জুল হোসাইন

চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক ইউপি চেয়ারম্যান তাফাজ্জুল হোসাইন। ইউনিয়ন বোর্ডের প্রয়াত প্রেসিডেন্ট তোমেজুর রহমানের পুত্র তাফাজ্জুল হোসাইন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চড়কগাছিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

ছাত্রজীবনে খু্বই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত তাফাজ্জুল হোসাইন বরিশাল বিএম কলেজ থেকে বাংলায় স্নাতকোত্তর পাশ করেন। এরপর যশোর সিটি কলেজে চাকরি করেন।ওই কলেজের অধ্যাপক ছিলেন তিনি।

একসময় চাকরি ছেড়ে সমাজ সেবায় জড়িয়ে পড়েন তাফাজ্জুল হোসাইন।এলাকায় এসে অংশগ্রহণ করেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৯ নং সাপলেজা ইউনিয়ন পরিষদে তিনি একাধারে ২৭ বছর নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন। পিরোজপুর জেলার একাধিকবার শ্রেষ্ঠ চেয়ারম্যান ও স্বর্ণপদক পেয়েছেন তিনি।সমগ্র বাংলাদেশেও একবার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জন করেন তাফাজ্জুল হোসেন।

রাজনৈতিক জীবনে তাফাজ্জুল হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি মঠবাড়িয়া উপজেলা জামায়াতের আমীর হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ১০টায় মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন পিরোজপুর- ৩ আসনের সাংসদ ডাঃ রুস্তম আলী ফরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, জেলা জামায়াতের আমীর তোফাজ্জেল হোসেন ফরিদী প্রমুখ।

নামাজে জানাযা শেষে মরদেহ মঠবাড়িয়া পৌরসভা গোরস্থানে দাফন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা

দেশের ভাঙাচোরা অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে একটি ভিত্তি তৈরিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল