সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চীনকে চাপে রাখতে হাত মেলাচ্ছে ভারত-জাপান!

চীনকে নজরে রেখে সামরিক সম্পর্ক আরও মজবুত করছে ভারত ও জাপান। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা বাড়িয়ে তুলতে সম্প্রতি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে নয়াদিল্লি ও টোকিও। এই চুক্তির আসল উদ্দেশ্য চীনা বাহিনীর বিরুদ্ধে একটি সামরিক বলয় গড়ে তোলা বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এবার জাপানের সঙ্গে হাত মিলিয়ে প্রযুক্তিতে চীনকে আরও কোণঠাসা করার চেষ্টা করছে মোদি সরকার। 5G এবং 5G প্লাসের মতো উন্নত প্রযুক্তি তৈরিতে যৌথ উদ্যোগ নিচ্ছে ভারত ও জাপান। এর জন্য QUAD স্ট্র্যাটেজিস ডায়ালগ সদস্য- আমেরিকা, অস্ট্রেলিয়া ও ইজরাইলের সাহায্য নেবে দুই দেশ।

জানা গিয়েছে, অত্যাধুনিক প্রযুক্তি তৈরির জন্য QUAD-এর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আগামী মাসেই একটি বৈঠক হবে জাপানে। সেই বৈঠকেই 5G ও 5G প্লাস প্রযুক্তির প্রস্তাব দেবে ভারত ও জাপান। এখানেই শেষ হয়, প্রযুক্তি বিষয়ক ক্ষেত্রে (3GPP) চীনের প্রভাব কমাতে আরও কিছু পরিকল্পনা রয়েছে ভারতের। এতদিন বেশির ভাগ চীনা প্রযুক্তি কোম্পানি গুলোই দাপট দেখিয়েছে। সেই সংখ্যা হ্রাস করাও অন্যতম লক্ষ্য ভারতের।

শুক্রবারই জাপানের নতুন প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগার সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেখানেই স্ট্র্যাটেজিক ও গ্লোবাল পার্টনারশিপকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে হাত মেলান তারা। দুই দেশই বর্তমানে চীনা সেনার আগ্রাসনের মুখে। লাদাখে যেমন চোখ রাঙাচ্ছে ‘ড্রাগন’, তেমনই সেনকাকু দ্বীপেও শ্যেণ নজর তাদের। এমন পরিস্থিতিতে প্রযুক্তির দিক থেকে চীনকে ভোঁতা করে দিতে ছক কষছে এই দুই দেশ। আর এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে আমেরিকা, অস্ট্রেলিয়া ও ইজরাইলকে পাশে চাইছেন মোদি-সুগা।

উল্লেখ্য, চীনের চিন্তা বাড়িয়ে ভারত-জাপান যৌথ নৌবাহিনী অনুশীলনের চতুর্থ সংস্করণ শুরু হয় শনিবার। ২০১২ সালে পারস্পরিক বোঝাপড়া আরও দৃঢ় করতে এবং ইন্দো-প্যাসিফিক এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা বহাল রাখার উদ্দেশ্যে নৌমহড়া শুরু হয়েছিল। শেষবার এই যৌথ মহড়া হয়েছিল ২০১৮ সালের অক্টোবরে। করোনাকালেই একটা সময় এই নৌমহড়ার উপর কালো মেঘ ঘনিয়ে এলেও শেষ পর্যন্ত দুই দেশের নৌবাহিনীর অনুশীলন সময় মতোই অনুষ্ঠিত হল। এবার প্রযুক্তির মারে চীনকে জখম করার ঘুঁটি সাজাচ্ছে ভারত-জাপান। সংবাদ প্রতিদিন।

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী