বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চীনে তৃতীয় সন্তান নিলেই মিলবে ১২ লাখ টাকা!

বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীন। ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে মোট জনসংখ্যা ১৪০ কোটির বেশি। জনসংখ্যা কমাতে সেখানে ‘এক সন্তান নীতি’ চালু করেছিল দেশটির কর্তৃপক্ষ। কিন্তু দীর্ঘ সময় ধরে এই নীতি মেনে চলায় তা হিতে বিপরীত হয়েছে। এর ফলে পৃথিবীর অন্যতম বৃহৎ এই দেশটিতে তরুণদের তুলনায় বয়স্ক মানুষের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ছে। ফলে কর্মঠ লোক পাওয়া যাচ্ছে না। তবে কর্মী সংকট কাটাতে এখন নাগরিকদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ দিচ্ছে চীনা সরকার। এই পরিস্থিতিতে কর্মীদের জন্য লোভনীয় অফার দিয়েছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। ওই সংস্থা ঘোষণা করেছে, তিনটি সন্তানের জন্ম দিলে কর্মীদের বেতনসহ এক বছর ছুটি দেওয়া হবে। সঙ্গে আর্থিক বোনাস দেওয়া হবে ১২ লাখ টাকা।

সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হংকংয়ের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।

মূলত জন্মহার বাড়াতে সরকারিভাবে উৎসাহ দেখানোর পর এগিয়ে আসছে বেসরকারি প্রতিষ্ঠানও। দেশটির সরকারও বিগত কয়েক বছর ধরে অধিক সন্তান নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রণোদনা দিয়ে আসছে। কিন্তু তারপরেও বাড়ছে না জন্মহার।
আরেক চীনা সংবাদমাধ্যম বিজনেস ডেইলির প্রতিবেদন অনুযায়ী, সন্তানের মা-বাবা হলে চীনে বেতনসহ ছুটি, কর ছাড় ও আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে। শিশুকে লালন-পালনের জন্যও নানা রকম উৎসাহভাতা দিচ্ছে চীনা সরকার। সরকারের পাশাপাশি কর্মীদের উৎসাহ জোগাতে লোভনীয় অফার নিয়ে এগিয়ে আসছে দেশটির বেসরকারি সংস্থাগুলোও। সরকারের মতোই সমানতালে তারাও কর্মীদের উৎসাহ দিচ্ছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দাবেই নং টেকনোলজি গ্রুপ নামে চীনের রাজধানী পেইচিংভিত্তিক একটি প্রযুক্তি প্রতিষ্ঠান কর্মীদের সন্তান জন্মদানে উৎসাহিত করতে সম্প্রতি একটি লোভনীয় অফার ঘোষণা করেছে। সংস্থাটির ঘোষণা অনুযায়ী, তাদের প্রতিষ্ঠানে কর্মরত কর্মীরা তৃতীয় সন্তানের জন্ম দিলে ৯০ হাজার ইউয়ান (১৪ হাজার ১২৪ ডলার) বোনাস দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১২ লাখ টাকারও বেশি। এছাড়া সন্তান জন্মের পর নারীকর্মীদের বেতনসহ এক বছর ছুটি এবং বাবা হওয়া পুরুষ কর্মীদের ৯ মাসের ছুটি দেওয়ার কথা জানানো হয়। শুধু তাই নয়, প্রথম ও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও বোনাস দিচ্ছে দাবেই নং টেকনোলজি গ্রুপ। প্রথম শিশুর জন্য দেওয়া হচ্ছে ৩০ হাজার ইউয়ান। বাংলাদেশি মুদ্রায় যা ৪ লাখার টাকার বেশি। এছাড়া দ্বিতীয় সন্তানের জন্ম দিলে ৬০ হাজার ইউয়ান বা বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, এএনআই

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা