বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছলচাতুরি করে আওয়ামী লীগ সরকারের শেষ রক্ষা হবে না : নজরুল ইসলাম

দেশে, গণতন্ত্র, সামাজিক মর্যাদা ও সাম্য প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এবার ছলচাতুরি করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের শেষ রক্ষা হবে না। আজকের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনে কেবল একজন ব্যক্তিকে সম্মান জানানোর আয়োজন চলছে।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের দোতলায় সেমিনার কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৭১‘র ২৩ মার্চ বৃহত্তর দিনাজপুরে বাংলাদেশের স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাতা মরহুম শফিউল আলম প্রধানের স্মরণে ও স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাগপা।
সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম শাহাদাত হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের এহসানুল হুদা, ইসলামিক পার্টির আবু তাহের প্রমুখ।

নজরুল ইসলাম খান বলেন, মরহুম শফিউল আলম প্রধান ছিলেন অত্যন্ত সাহসী ও বীরত্বপূর্ণ নেতা। তার অবদান অনস্বীকার্য।

তিনি ২৩ মার্চ বৃহত্তর দিনাজপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেন। যদিও সেদিন ছিল পাকিস্তানের পতাকা উত্তোলন দিবস। শফিউল আলম প্রধান সেদিনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার নিজ জেলা দিনাজপুরে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। অথচ তখনো পাকিস্তান বাহিনী সক্রিয়।
কিন্তু আমরা সেদিনটাকে মনে রাখিনি।
নজরুল ইসলাম খান বলেন, বিশ্বের কোন দেশে নয় মাসের যুদ্ধে লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছে? লাখ লাখ নারী তাদের ইজ্জত সম্ভ্রম হারিয়েছেন? যেখানে স্বাধীনতার ঘোষকের অবদান স্বীকার করা হয় না। যেখানে শফিউল আলম প্রধানের কথা তো পরে! আজকে ইতিহাস বিকৃতি করা হচ্ছে! এখন তো আওয়ামী লীগ ছাড়া কারো কিছুই স্বীকার করা যায় না। কিন্তু মুক্তিযুদ্ধে তাদের কয়জন লোক অংশ নিয়েছিল? আজকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হয়, অথচ সেখানে যুদ্ধের সময় যিনি মুখ্যমন্ত্রী, সেনাবাহিনীর প্রধান ছিলেন বা মুজিবনগরে স্বাধীনতার ইশতেহার পাঠক ইউসুফ, বীরশ্রেষ্ঠ বা বীর উত্তম ও বীর বিক্রমদের সম্মান জানানোর কোনো আয়োজন নয়। শুধু একজনকে সম্মান জানানোর আয়োজন।

আসলে যাকে জোর করে সম্মান জানানো হয় তিনি তো কম গুরুত্বপূর্ণ! যদিও তিনি তা নন।
তিনি বলেন, আমরা যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলাম আজো তা বাস্তবায়ন হয়নি। বিশেষ করে গণতন্ত্রের জন্য। সেটা আজ কোথায়? গণতন্ত্রের বাহন হলো সুষ্ঠু নির্বাচন। কিন্তু আমাদের নির্বাচনকে কেউ সুষ্ঠু বলে না।
নিত্যপণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, এখন জিনিসের দাম এমন যে, হালাল উপার্জন করে খেয়ে পড়ে টিকে থাকা দায়। তার ওপর তেল-গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ছে। তারা (সরকার) বলছে বিশ্ববাজারে দাম বেড়েছে। তো বিশ্ববাজারে যখন দাম কমে তখন কী আপনারা দাম কমান? দাম বাড়ার আগেই যে বাড়তি দামে বিক্রি করেছেন তাহলে সেই টাকা ভর্তুকি দেন। কিন্তু তারা তা করেনা। কারণ সরকারের লোকেরা দুর্নীতিবাজদের সাথে মিশে আছে। তারা তাদের থেকে ভাগ পায়। এমতাবস্থায় আমাদেরকে শফিউল আলম প্রধানের মতো সংগ্রামী মানসিকতা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

নজরুল ইসলাম খান বলেন, আজকে তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি অত্যন্ত জরুরি। দেশে গণতন্ত্র, সামাজিক মর্যাদা ও সাম্য প্রতিষ্ঠার জন্য লড়াইয়ের বিকল্প নেই। এবার সরকার রক্ষা পাবে না। কোনো ছলচাতুরি করে পার পাবে না। আজকে সেই তথাকথিত ক্ষমতাবান ফখরুদ্দিন মঈনউদ্দিন কোথায়? এখনো যারা তাদের মতো স্বপ্ন দেখছেন তারা ভুলে যান। নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সেই নির্বাচনে জনগণ যাকে পছন্দ করবে তারাই সরকার পরিচালনা করবেন।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর