শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ছাত্রদল বিএনপি’র শিকড়’: কলারোয়ায় পরিচিতি সভায় সাবেক এমপি হাবিব

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কলারোয়া উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

শনিবার দুপুরে উপজেলা মোড়স্থ সাবেক এমপি হাবিবের বাসভবনে নবগঠিত কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়।

উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজালাল আহমেদ সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘পরিচ্ছন্ন রাজনীতি জনগণের কল্যাণে আসে। সুতরাং ছাত্রজীবন থেকেই ছাত্রদলকে কল্যাণমূলক ও ইতিবাচক মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে। কারো সাথেই ঊর্দ্ধত ব্যবহার করা যাবে না, ভালো আচরণের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌছাতে হবে।’
তিনি আরো বলেন, ‘ছাত্রদল হলো বিএনপি’র শিকড়, শিকড় শক্ত হলে গাছ মজবুত থাকে।’

অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সহ.সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইস উদ্দিন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, পৌর বিএনপির সহ.সভাপতি আখলাকুর রহমান শেলি, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, যুগ্ম সম্পাদক শওকত হোসেন, উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি তাওফিকুর রহমান সনজু, পৌর ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোজাফফার হোসেন, নবগঠিত উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান রনি, রাব্বি হাসান, আসাদুর জামান আসাদ, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হোসেন, যুগ্ম আহবায়ক প্রিন্স, সদস্য সচিব সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা