বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছেলে এইচএসসির ফলপ্রার্থী আর মেম্বর পিতা এবার এসএসসি পাস করলেন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের ৪ নম্বর মালিখালী ওয়ার্ডের ইউপি সদস্য তপন মণ্ডল এবার এসএসসি পাস করেছেন।
তিনি জিপিএ-৪.৮২ পেয়েছেন। সে মালিখালী এলাকার রবিন মণ্ডলের ছেলে।

তার একমাত্র ছেলে আকাশ মণ্ডল উপজেলার মাটিভাঙা ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে।

নাজিরপুরের লড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রভাষ কান্তি বিশ্বাস জানান, তপন মণ্ডলের কারিগরি শাখা থেকে এসএসসি পাস করেছেন।

মালিখালী ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন বাবলু বলেন, প্রথম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আর তপন মণ্ডল ৪ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হন।

ইউপি চেয়ারম্যান বলেন, তপন মণ্ডল এসএসসি পাস করার পর আমাদের অনেককে মিষ্টি খাওয়ালেন। এ ছাড়া আমার বাড়িতেও মিষ্টি পাঠিয়েছেন।

আলাপকালে তপন মণ্ডল বলেন, লেখাপড়ায় বয়স কোনো বিষয় না। এসএসসিতে সাফল্যে আমি খুশি।

এরপর তিনি হেসে বলেন, আমার ছেলে মাটিভাঙা ডিগ্রি কলেজের ছাত্র। সেও এবারে এইচএসসি পরীক্ষা দিয়েছে। আকাশ বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা