বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছেলে মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন, তবু ঝাড়ুদারই থাকতে চান মা

ভারতের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চান্নিকে হারিয়েছেন ছেলে লাভ সিংহ উগোক। এত বড় জয়ের পরও মা বলদেও কউর স্থানীয় স্কুলের ঝাড়ুদারের কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। তার বক্তব্য, ‘‘আমি যে কাজ করি, তা নিয়ে আমার গর্ব আছে। একটা সময় পর্যন্ত আমার আয় সংসার চালানোর জন্য পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। ফলে এখন ছাড়ার কোনও প্রশ্নই ওঠে না।’’

বলদেবের ছেলে লাভ সিংহ প্রার্থী হওয়ার পর থেকেই তার পারিবারিক পরিচয় প্রচারের আলোয় এসেছিল। কংগ্রেস প্রার্থী ও বিদায়ী মুখ্যমন্ত্রীকে তিনি ৩৭ হাজার ৫৫৮ ভোটে হারিয়ে দিয়েছেন। সেই ফল প্রকাশের পরের দিন ঠিক সময়ে স্কুলে ঝাড়ু হাতে কাজে যোগ দেন বলদেও। তিনি জানিয়েছেন, ছেলে বিধায়ক হলেও তিনি যা ছিলেন, তাই রয়েছেন। তাই নিজের কাজই তিনি করবেন। গ্রামের বাড়িতে বসেই তিনি বলেন, ‘‘অনেকে ভেবেছিলেন ছেলে ভোটে জেতার পরে আমি আর কাজে যাব না। কিন্তু আমি গিয়েছি। আমি কেন নিজের কাজ ছাড়তে যাব?’’

গত ২২ বছর ধরে গ্রামের স্কুল পরিষ্কারের কাজ করেন বলদেও। আশা ছিল, চুক্তিভিত্তিক কাজ কোনও এক দিন স্থায়ী হবে। কিন্তু বারবার আবেদন করেও তা হয়নি। বিধায়ক ছেলেকে বলদেও জানিয়ে দিয়েছেন যে নিজের এত দিনের কাজ তিনি চালিয়ে যেতে চান।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

একই রকম সংবাদ সমূহ

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
  • রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • একরাতেই মানচিত্র থেকে উধাও ভারত, স্যাটেলাইট ছবিতে অবিশ্বাস্য দৃশ্য!
  • মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা
  • আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা