রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছেলেধরা গুজবে পিটিয়ে হত্যার তদন্ত আটকে গেছে করোনায়

রাজধানীর বাড্ডায় ছেলেধরা গুজবে তাসলিমা বেগম রেনু (৪০) নামের এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার তদন্ত এক বছরেও শেষ হয়নি। তদন্ত কর্মকর্তা বলছেন, করোনা পরিস্থিতিতে মামলার তদন্তকাজ এগোয়নি।

গত বছরের এই দিনে তাসলিমা চার বছরের মেয়ের ভর্তির বিষয়ে খোঁজ নিতে উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সে সময় ছেলেধরা সন্দেহে লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় তাঁর ভাগনে সৈয়দ নাসির উদ্দিন অজ্ঞাতনামা ৪০০-৫০০ ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্ত নিয়ে হতাশা প্রকাশ করে তাসলিমার স্বজনেরা বলছেন, মামলাটি যে অবস্থায় ছিল, এখনো সেই অবস্থায় আছে। নতুন কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

তাসলিমা হত্যা মামলার তদন্ত কোন পর্যায়ে আছে, তা জানতে চাইলে গত শনিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মো. আবদুল বাতেন বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন। জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবদুল হক বলেন, করোনা সংক্রমণ শুরু হওয়ার পর মামলার তদন্ত নিয়ে কাজ করতে পারেননি। ঈদুল আজহার পর জোরেশোরে মামলার তদন্ত নিয়ে নামবেন।

গত বছরের নভেম্বরে ডিবি তাসলিমা হত্যা মামলার তদন্তের দায়িত্ব পায়। সে সময় তদন্তসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেছিলেন, ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণ করে তাসলিমা হত্যায় অন্তত ৫০ জন নারী-পুরুষের জড়িত থাকার তথ্য পেয়েছেন তাঁরা। তবে গত শনিবার মামলার তদন্ত কর্মকর্তা বলেন, সেদিনের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্রে ঘটনাস্থলে অনেককেই দেখা গেছে। কিন্তু এতে সবার জড়িত থাকার তথ্য-প্রমাণ মেলেনি। ওই ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করা গেছে। মামলার বাদী সৈয়দ নাসির উদ্দিন বলেন, তদন্ত নিয়ে তাঁরা হতাশ। বাড্ডা থানা মামলাটি তদন্তের সময় ১৪ জনকে গ্রেপ্তার করেছিল। তাঁদের মধ্যে পাঁচজন জামিনে মুক্তি পেয়েছেন।

এখনো মায়ের অপেক্ষায় তুবা
তাসলিমার মেয়ে তাসমিন মাহিরা তুবার বয়স এখন পাঁচ বছর। সে এবার শিশু শ্রেণিতে ভর্তি হয়েছে। আর ছেলে তাহসিন আল মাহির পঞ্চম শ্রেণির ছাত্র। দুজনই থাকে বড় খালা জয়নব বেগমের মহাখালীর বাসায়। জয়নব বেগম বলেন, ছোট্ট তুবাকে তার মায়ের মৃত্যুর খবর এখনো জানানো হয়নি। মায়ের জন্য তার কান্না থামে না। প্রতিরাতেই ঘুমাতে গেলে সে মায়ের জন্য বিলাপ করে বলে, ‘মা আমার জন্য কেন জামা নিয়ে আসছে না। মাকে ছাড়া আমি ঘুমাব না।’ তখন তাকে বলা হয়, তার মা তার মামার সঙ্গে আমেরিকায় আছেন। সেখান থেকে তাঁরা শিগগির ফিরে আসবেন। মায়ের জন্য মাহিরও মনমরা হয়ে থাকে।
সুত্র প্রথম আলো

একই রকম সংবাদ সমূহ

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও জনবান্ধব করতে সাতক্ষীরায় পৌরসভার রূপকল্পবিস্তারিত পড়ুন

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ