শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনগণকে যথাযথ সেবা প্রদানে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, জনগণের প্রত্যাশা সরকারের কাছে তুলে ধরা এবং সরকারের কর্মকাণ্ড এবং সেবা সম্পর্কে জনগণকে অবহিত করার ক্ষেত্রে সাংবাদিকগণ সেতু হিসেবে কাজ করে থাকেন। গঠনমূলক পরামর্শ জনগণকে সেবা প্রদানের ক্ষেত্রে এবং দায়িত্ব পালনে একান্তভাবে সহায়তা করবে। তিনি এ সময় দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করছেন।

প্রতিমন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) এর প্রতিনিধি দলকে সাক্ষাৎ প্রদানকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এর মধ্যে ডিজিটাল হজ ব্যবস্থাপনা, হজযাত্রীর সংখ্যা বহুগুণে বৃদ্ধি, হয়রানিমুক্ত হজ ব্যবস্থাপনা, জেদ্দার ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্ন করা, হজে গমন সহজ ও নিরাপদ করা অন্যতম। এছাড়া, ইসলামিক ফাউন্ডেশন ও ওয়াকফ প্রশাসকের মাধ্যমে বহুমুখী কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। অগ্রাধিকার প্রকল্প হিসেবে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ এগিয়ে চলছে। এছাড়া মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ও প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম প্রকল্পের মাধ্যমে লাখ লাখ শিশু ধর্মীয় ও নৈতিকতা শিক্ষায় শিক্ষিত হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ভাস্কর্য ও মূর্তি এক নয়, এ সম্পর্কে ভুল বোঝাবুঝি আছে। আলাপ আলোচনা করে যে কোন সমস্যা সমাধান করা যায়। তিনি সকল পক্ষকে উসকানীমূলক মন্তব্য ও বিবৃতির বিষয়ে সংযত থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোদী সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সকল ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে সমাজের বিভিন্ন স্তরে আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হবে।

রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ)-এর সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ বাদলের নেতৃত্বে ফোরামের নির্বাহী পরিষদের সদস্যগণ সাক্ষাৎকালে নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

তথ্যবিবরণী- পিআইডি

একই রকম সংবাদ সমূহ

ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়েবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • কারওয়ান বাজারের কিচেন মার্কেট যাবে গাবতলীতে
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা
  • আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি