শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনগণের পক্ষে কাজ করুন: প্রশাসনকে ভিপি নূর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, এক রাজনৈতিক দলের নেতাকর্মীরা অন্য রাজনৈতিক দলের ওপর হামলা-মামলা করে মানুষের গণতান্ত্রিক অধিকার হনন করতে পারে না। সরকারকে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানাই।

মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঠাকুরগাঁও জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মামুনুর রশিদ মামুনের ওপর ছাত্রলীগের নেতাকর্মীদের অতর্কিত হামলা ও নারী লাঞ্ছনাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে’ বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এ আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান ও ফারুক হাসানসহ অন্যান্য নেতারা। এর আগে প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে হাইকোর্ট মোড় ও শাহবাগ হয়ে রাজুভাস্কর্যে এসে শেষ হয়।

নূর বলেন, ঠাকুরগাঁওয়ে ছাত্র পরিষদের সভাপতির ওপর হামলাকারী ও এক নারী সদস্যকে লাঞ্ছনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই। আমরা একটা কথাই বলতে চাই, যেখানে সংবিধান সভা-সমাবেশ মিছিল-মিটিং করার অধিকার দিয়েছে সেখানে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এভাবে হামলা-মামলা করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতে পারে না।

তিনি সরকারকে আহ্বান জানিয়ে বলেন, আপনাদেরকে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানাই। প্রশাসনকে জনগণের পক্ষে কাজ করার আহ্বান জানাই। ঠাকুরগাঁওয়ে আমাদের নেতাকর্মীদের ওপর করা হামলা-মামলায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মো. নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি এখনো খাতা কলমেবিস্তারিত পড়ুন

  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার