রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনগণের সেবার প্রশ্নে আপোষ নেই : সাতক্ষীরায় বিএনপি নেতা চিশতি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বিএনপির যু্গ্ম আহবায়ক ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও সাতক্ষীরা-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী তাজকিন আহমেদ চিশতি বলেছেন, আ.লীগের আমলে সাতক্ষীরা পৌরসভায় মেয়র পদে আমাকে ধানের শীষ প্রতীক দিয়েছিলেন বিএনপি। আমাকে ভোট দিয়ে ৩৩ হাজার ভোটের ব্যবধানে নির্বাচিত করেছিলেন সাতক্ষীরা পৌরবাসী। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাকে যে ম্যানডেট দিয়েছিলেন সেকারণে আমি জনগণের সাথে বেঈমানী করিনি। আমি জনগণের টাকা খাইনা। আমি জনগণের সেবার প্রশ্নে আপোষ করিনা।’

রোববার (৬ জুলাই) বিকালে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর বাজারে ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘সাতক্ষীরা পৌরসভারসহ সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়নের জলাবদ্ধতা চরম আকারে ধারণ করেছে। জলবদ্ধতা থেকে মুক্তির জন্য সাতক্ষীরা জেলা প্রশাসনকে আগামি ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে সকলকে সাথে নিয়ে কঠোর আন্দোলন করা হবে।’

তিনি আরো বলেন, ‘তারেক রহমানের ৩১ দফার মধ্যে অন্যতম দফা হলো, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রত্যেক ঘরে ঘরে মা বোনদের সম্মানে একটি করে কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে মা বোনরা একটি নির্দিষ্ট পরিমাণ ভাতা পাবেন। এছাড়া তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রত্যেকটি দফা বাস্তবায়নে আমরা ঘরে ঘরে পৌঁছে যাবো।’

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আনারুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জাকির হোসেন আফিল, সাতক্ষীরা সদর উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি সোহরাব হোসেন বাবুল, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সাবেক কাউন্সিলর ওজিয়ার রহমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম মোস্তফা বাবু, কৃষক দলের নেতা আনারুল ইসলাম, নাজমুল হোসেন ও ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ধুলিহর ইউনিয়ন কৃষক দলের আব্দুল গফফার ও শাহাবুদ্দিন চেন্টু।

পথসভা শেষে শত শত নেতাকর্মীদের নিয়ে ব্রহ্মরাজপুর বাজারে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব