শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনশুমারি ও গৃহগণনার সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান করেন-এমপি রবি

“সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো
০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি জনশুমারিতে সঠিক তথ্য দিয়ে, দেশের পরিকল্পিত উন্নয়নে অংশ নেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, দেশের জনসংখ্যা কমছে না বাড়ছে সে সম্পর্কে সুষ্ঠু ও প্রকৃত ধারণা পেতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর জনশুমারি করা অতি গুরুত্বপূর্ণ বিষয়। করোনাভাইরাস মহামারিসহ বিভিন্ন কারণে কয়েক দফা পেছানোর পর অবশেষে শুরু
হয়েছে ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২। এটি দেশের ষষ্ঠ জনশুমারি। সপ্তাহব্যাপী এ শুমারি ১৫ জুন থেকে চলবে আগামী ২১ জুন পর্যন্ত। এবারই প্রথমবারের মতো
ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হচ্ছে জনশুমারি ও গৃহগণনার কাজ। যার আগের নাম ছিল আদমশুমারি। ২০১৩ সালে জাতীয় সংসদে পরিসংখ্যান আইন ২০১৩ পাস হওয়ার পর আদমশুমারিকে ‘জনশুমারি’ নামে অভিহিত করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুন) সকালে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে জনশুমারি ও গৃহগণনার দ্বিতীয় দিনে প্রকল্পের
কাজে নিয়োজিত সাতক্ষীরা সদর পরিসংখ্যান অফিসের জোনাল অফিসার মো. হাফিজুর রহমানের নিকট তথ্য প্রদানকালে এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। তিনি বলেন, বাংলাদেশে সবশেষ জনশুমারি হয়েছিল ২০১১ সালে। সেই হিসেবে ২০২১ সালে পরবর্তী শুমারি হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। বর্তমান পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকায় এ বছর ১৫
জুন থেকে শুরু হয়েছে ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা-২০২২’। সপ্তাহব্যাপী ‘জনশুমারি ও গৃহগণনা-২০২২’ চলবে আগামী ২১ জুন পর্যন্ত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যূরো (বিবিএস) জনশুমারি ও গৃহগণনার কাজ বাস্তবায়ন করছে। এ ছাড়াও এই জনশুমারির মাধ্যমে কোন দেশের জন্ম-মৃত্যুর হার সম্পর্কেও জানা যায়। জানা যায় সেবামূলক বিভিন্ন ক্ষেত্রে যেমন শিক্ষা, চিকিৎসা, বেকার, শিক্ষিত, অশিক্ষিতসহ আরও নানা তথ্যাদি। এমনকি কোন নির্দিষ্ট শহর বা
গ্রামের জনসংখ্যাও জানা যায় এর মাধ্যমে এবং ভোটার তালিকা তৈরির কাজেও জনশুমারি ভূমিকা রাখে।

এসময় এমপি রবি তার নির্বাচনী এলাকার জনগণসহ সকলকে তথ্য সংগ্রহকারীদের দেশের স্বার্থে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান। জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর তথ্য প্রদানকালে উপস্থিত ছিলেন
সাতক্ষীরা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মো. বছির উদ্দীন, সদর উপজেলা পরিসংখ্যান অফিসার আবু তালেব, সুপারভাইজার শেখ ফয়সাল ইসলাম ও তথ্য সহকারি এস.এম রায়হান কবির প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা