শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জয়পুরহাটে সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত-৫

জয়পুরহাটে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন সিএনজি যাত্রী নিহত হয়েছেন।

সোমবার সকালে ক্ষেতলাল উপজেলার মালিপাড়া এলাকায় জয়পুরহাট-ক্ষেতলাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজি চালক ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারের আমজাদ হোসেন (৪২), শাখারুঞ্জ চৌধুরীপাড়া মহল্লার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিস হোসেন, ক্ষেতলাল খাদ্যগুদাম মহল্লার গৃহবধূ শাহনাজ পারভিন (৪৫), ক্ষেতলাল উপজেলার বিআরডিবি অফিসের মাঠকর্মী শাহিনুর আক্তার (৩৮) ও নসীরপুর সাদরালপাড়া জামে মসজিদের ইমাম নওগাঁর ধামুরহাটের সিরাজুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন জানান, জয়পুরহাট থেকে চালকসহ ৬ জন যাত্রী বোঝায় সিএনজি ক্ষেতলাল যাওয়ার পথে ক্ষেতলাল উপজেলার মালিপাড়া মোড়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা নাসরিন জাহানকে আহত অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান