বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলাবদ্ধতার কারণ জানতে পানির মধ্যে নেমে পড়লেন দেবহাটার ইউএও

দেবহাটা প্রতিনিধি: জলাবদ্ধতা নিরাসনের লক্ষে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ভিন্ন এলাকা পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১ টায় এ পরিদর্শনে যান তিনি।

এসময় উপজেলার নাংলা, নওয়াপড়া, ছুটিপুর সহ আশে পাশের এলাকা পরিদর্শন করেন তিনি।

জলাবদ্ধতার কারণ জানতে সরাসরি পানির মধ্যে নেমে পড়েন তিনি। জলমগ্ন এলাকার মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দূর্ভোগের কথা শোনেন। পরে অপরিকল্পিত মৎস্যঘেরের বিষয়ে ঘের মালিকদের সাথে কথা বলেন তিনি।

একই সাথে স্থায়ী সমাধানের উপায় বের করতে ওই মৌজার ম্যাপ সহ কাগজপত্র যাচাই করার সিদ্ধান্ত নেন উপজেলা নির্বাহী অফিসার।

এদিকে উপজেলা নির্বাহী অফিসারের এমন ভূমিকা দেখে স্থানীয়রা ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জল, যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপ্পি, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম, জামায়াত নেতা রবিউল ইসলামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ বলেন, নওয়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার খবর শুনে সরেজমিনে পরিদর্শনে যায়। সেখানে গিয়ে সাধারণ মানুষের দূর্ভোগ ও প্রকৃত সমস্যা খুঁজে বের করার চেষ্টা করি। স্থানীয়দের সাথে কথা বলে আশা করি খুব দ্রুত জলাবদ্ধতা নিরাসনে কার্যকরী ভূমিকা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী

সাতক্ষীরার দেবহাটায় মোবাইল ফোনে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে এক কিশোরীকে (১৪)বিস্তারিত পড়ুন

দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা

পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে|বিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক