বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার সন্তান কাজী সাজেদুর রহমান

জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান। কাজী সাজেদুর রহমান জাতীয় দৈনিক ‘বাণিজ্য প্রতিদিন’ পত্রিকার সত্ত্বাধীকারি ও ব্যবস্থাপনা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া অনুমোদিত ৪১১ জন সদস্য বিশিষ্ট কমিটির তালিকায় ৩৭৫ নাম্বারে কাজী সাজেদুর রহমানের নাম অন্তভূক্ত করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, কাজী আলাউদ্দীনের জ্যেষ্ঠপুত্র কাজী সাজেদুর রহমান।
কাজী সাজেদুর রহমান সাতক্ষীরা জেলায় জন্ম গ্রহণ করেন। তিনি খুলনা জেলা স্কুল থেকে এসএসসি এবং খুলনা সুন্দরবন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) থেকে কম্পিউটার সায়েন্সে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে তিনি ব্যবসায় যুক্ত হন।

পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের লক্ষ্যে তিনি কেপিসি ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব ডিসপোজেবল পেপার কাপ উৎপাদন করে।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত কাজী সাজেদুর রহমান বর্ষসেরা এসএমই উদ্যোক্তা হিসেবেও স্বীকৃতি পেয়েছেন। তিনি পেপার কাপ ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন-এর প্রতিষ্ঠাতা সভাপতি। তার রচিত দুটি বই ইতোমধ্যে প্রকাশিত হয়েছে “উদ্যোগ ও উদ্যোক্তা উন্নয়নের রূপরেখা” এবং “প্রকল্প”। তার বর্ণাঢ্য জীবনে আরো একটি অর্জন তিনি জাতীয় প্রেসক্লাবের সদস্য পদে মনোনিত হলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ

মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’

মোকাররাম বিল্লাহ ইমন : নারীর অধিকার সুরক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা ও জবাবদিহিতার সংস্কৃতিবিস্তারিত পড়ুন

  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত