শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” নামক প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গাভা ও আালিপুর ইউনিয়নে তালবাড়িয়া ঋষিপাড়া দুটি গ্রুপে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) তারিখে ঋষি, কায়পু্ত্র, পাড়ুই, মন্ডল ও রাজবংশি সম্প্রদায়ের নারী ও কিশোরীদের সমন্বয়ে যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা ইস্যুতে কমিউনিটির ভিত্তিক সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়।

সেশনে আলোচ্য বিষয় ছিল, সংস্থা ও প্রজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা, অংশগ্রহণকারীদের যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার ও জেন্ডার ভিত্তিক সহিংসতা সম্পর্কে আলোচনা, সরকারি হেল্পলাইন/হট লাইন নম্বর সম্পর্কে অবহিতকরণ, যৌন
প্রজনন স্বাস্থ্য অধিকার এর সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গুলো সম্পর্কে জানানো, স্কুলের কিশোরীদের মানবাধিকার ইস্যু প্রভৃতি। এছাড়া জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস করার কৌশল, নারী ও কিশোরীদের তাদের অধিকার ও অধিকার বাস্তবায়নের ক্ষেত্র গুলো সম্পর্কে আলোচনা করা হয়।

শিশু সুরক্ষা, শরীরের সীমানা, বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, নারী নির্যাতন প্রতিরোধ, ডেঙ্গু জ্বরের প্রতিরোধ, পুকুরে ডুবে যাওয়া, মাসিককালীন সময়ে ন্যাপকিন ব্যবহার ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়। উক্ত সেশনে কমিউনিটির নারী ও কিশোরীদের নিয়ে মোট ৩০ জন সদস্য উপস্থিত ছিল। সেশনে অংশগ্রহণকারীরা তাদের মতামত নিজস্ব ভঙ্গিতে প্রকাশ করেন।

উল্লেখ্য, ব্রেকিং দ্য সাইলেন্স উদ্যোগে গঠিত ১৮টি দলের সাথে প্রতিমাসে একটি করে সচেতনতামূলক সভা পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় চলতি মাসে ২টি করে সচেতনতামূলক সভা সম্পন্ন হয়েছে।

সচেতনমূলক সভা পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান ও হুমায়রা জামান।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা