শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জোড়া পেনাল্টি মিস রামোসের, জয় পেল না স্পেন

ম্যাচ জেতার অসংখ্য সুযোগ পেয়েছিল স্পেন। কিন্তু কাজে লাগাতে পারেনি একটিও। সবচেয়ে সহজ দুই সুযোগ হাতছাড়া করেছেন খোদ অধিনায়ক সার্জিও রামোস। দুইটি পেনাল্টি পেয়েও গোল করতে সক্ষম হননি তিনি, ব্যর্থ হয়েছেন দুইবারই। যে কারণে ম্যাচও জিততে পারেনি স্পেন।

শনিবার রাতে উয়েফা নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল স্পেন। ম্যাচটি জিতলেই এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যেত তারা। কিন্তু তা হয়নি। দুই পেনাল্টি মিসের মাশুল দিয়ে ১-১ গোলে ড্র করেছে তারা। ফলে নেমে গেছে টেবিলের দুই নম্বরে।

‘এ’ লিগের চার নম্বর গ্রুপের পঞ্চম রাউন্ডের সব ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের অবস্থা বেশ জমজমাট। দুইটি করে জয় ও ড্র’তে ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে স্পেন। সমান ম্যাচে ২ জয় ও ৩ ড্র’তে ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে জার্মানি। তিন নম্বরে থাকা ইউক্রেনের সংগ্রহ ৬ পয়েন্ট।

যার ফলে এখন শেষ রাউন্ডের ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে এই গ্রুপের ভাগ্য। গ্রুপের শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে স্পেন ও জার্মানি। এই ম্যাচের জয়ী দল পাবে নেশনস লিগের ফাইনালসে খেলার টিকিট, আর ম্যাচ ড্র হলে পাবে জার্মানি। কোনো সুযোগ নেই গ্রুপের অন্য দুই দল ইউক্রেন ও সুইজারল্যান্ডের সামনে।

স্পেনের সমীকরণ এতটা জটিল হতো না যদি তারা শনিবার সুইজারল্যান্ডের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় তুলে নিতে পারত। ম্যাচের ৭০ শতাংশের বেশি সময় বলের নিয়ন্ত্রণ রাখা, অন্তত ২০ বার আক্রমণে ওঠা কিংবা ৭টি শট লক্ষ্য বরাবর রেখেও একটির বেশি গোল পায়নি তারা। সেটিও ছিল ম্যাচের সমতা ফেরানো গোল।

ম্যাচের প্রথমার্ধে ২৬ মিনিটের সময় অনেকটা খেলার ধারার বিপরীতে স্পেনের জালে বল জড়ায় সুইজারল্যান্ড। সার্জিও রামোসকে বোকা বানিয়ে ফ্রেউলারকে দারুণ এক পাস দেন এমব্রালো। খালি জায়গায় বল পেয়ে সেটি জালে জড়াতে ভুল করেননি মিডফিল্ডার রেমো ফ্রেউলার। এই এক গোলে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিল সুইজারল্যান্ড।

কিন্তু একের পর এক পেনাল্টি উপহার দিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে যায় তারা। ম্যাচের ৫৭ মিনিটের সময় রদ্রিগেজের হ্যান্ডবলে পেনাল্টি পায় স্পেন। কিন্তু স্পটকিক থেকে দুর্বল এক শট নেন অধিনায়ক রামোস। যা খুব সহজেই ফিরিয়ে দেন সুইজারল্যান্ডের গোলরক্ষক ইয়ান সোমার।

পরে ৭৯ মিনিটে আবারও পেনাল্টি পায় স্পেন। এবার আলভারো মোরাতাকে ডি-বক্সের মধ্যে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন নিকো এলভেদি, ম্যাচে সমতা ফেরানোর সহজ সুযোগ আসে স্পেনের সামনে। এবার যেন আরও দুর্বল শট নেন রামোস। যেটি কোনো ঝামেলা ছাড়াই ফেরান সোমার।

দুই পেনাল্টি ঠেকিয়ে দিয়ে জয়ের আশাই দেখছিল সুইজারল্যান্ড। কিন্তু নির্ধারিত সময়ের ১ মিনিট বাকি থাকতে স্পেনকে একটি পয়েন্ট এনে দেন জেরার্ড মোরেনো। তার বুলেট গতির শটে শেষ হয়ে যায় সুইজারল্যান্ডের জয়ের স্বপ্ন।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর