শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জয়পুরহাটে বাস-ট্রেনের সংঘর্ষ, নিহত ১২

জয়পুরহাটের রেলগেটে ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। জয়পুরহাট ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম নিহতদের সংখ্যার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় সারাদেশের সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) সদরের পুরানপৈল রেলগেটে সকাল ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই বাসের ১০ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারা যায় আরো দুইজন। হাসপাতালে চিকিৎসাধীন আরো ৫ জনের অবস্থা গুরুতর।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে রাজশাহী যাচ্ছিলো উত্তরা এক্সপ্রেস ট্রেনটি। পথে পুরানাপৈল রেলক্রসিংয়ের ওপর একটি যাত্রীবাহী বাস উঠে পড়ে। মুহূর্তেই ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই বাসের ১০ যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। সেখানে আরো দুইজন মারা যায়।

স্থানীয় পুলিশ প্রশাসন, বিজিবি এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

দুর্ঘটনার পর থেকেই উত্তরাঞ্চলের ৮ জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার