সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জয়ের পথে বাইডেন, ভোট গণনা বন্ধে ট্রাম্পের মামলা

নাটকীয় নির্বাচন শেষে ২৬৪টি ইলেক্টোরাল ভোট বা আসন জিতে হোয়াইট হাউস দখলের পথে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেন। অপরদিকে ২১৪টি আসন পেয়ে মার্কিন প্রেসিডেন্ট পদের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে নির্বাচন শেষ হওয়ার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও ৫৩৮ আসনের ‘ইলেক্টোরাল কলেজ’-এ ম্যাজিক ফিগার ২৭০ ছুঁতে পারেননি কেউই।

খবর এএফপি’র।

এদিকে, সর্বশেষ ভাগ্য নির্ধারণকারী চারটি অঙ্গরাজ্যের ভোট গণনা বন্ধের জন্য মামলা করেছে ট্রাম্প টিম। জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনের ভোট গণনায় আইনি চ্যালেঞ্জ জানান বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ততক্ষণে মিশিগান ও উইসকনসিন রাজ্যে জয়ী ঘোষণা করা হয়েছে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে। ফলে এ দুটি অঙ্গরাজ্য মিলে মোট ২৬টি ইলেক্টোরাল কলেজ ভোট চলে গেছে ডেমোক্র্যাট প্রার্থীর ঘরে।

এদিকে জর্জিয়াতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে দুই প্রার্থীর মধ্যে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে বাইডেনের পক্ষে ভোট পড়েছে ৪৯.১২ শতাংশ। অন্যদিকে ট্রাম্পের পক্ষে ৪৯.৬৫ শতাংশ। এখনও অঙ্গরাজ্যটিতে ভোট গণনা চলছে।

জর্জিয়ায় ইলেক্টোরাল কলেজ ভোট আছে ১৬টি। আর নির্বাচনে জিততে বাইডেনের প্রয়োজন আর মাত্র ৬টি ভোট। ফলে সেখানে জিতলে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হয়ে গেলেন ডেমোক্র্যাট প্রার্থী। তবে বাইডেনকে এত সহজে ছেড়ে দিচ্ছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। জর্জিয়াসহ চার অঙ্গরাজ্যের ভোট গণনা বন্ধ করার জন্য আইনি চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২

ভারতের ওড়িশার উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহীবিস্তারিত পড়ুন

জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে রয়েছেন আট প্রার্থী। বিশ্বের প্রধান শক্তিগুলো প্রার্থীবিস্তারিত পড়ুন

তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর সেটিবিস্তারিত পড়ুন

  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল
  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার
  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী