শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝাঁপা ইউনিয়ন আ.লীগের সভাপতি খোরশেদ আলমের শোকসভা অনুষ্ঠিত

মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম আলহাজ খোরশেদ আলমের রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে।

শুক্রবার বিকালে ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে রাজগঞ্জ বাজারস্থ বঙ্গবন্ধু ম্যুারাল স্থাপন চত্ত্বরে এ অনুষ্ঠান হয়।

উক্ত অনুষ্ঠানে ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মাস্টার আকবার আলীর সভাপতিত্বে ও মণিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শিপন সরদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)।

বিশেষ অতিথির বক্তব্য দেন- মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টু, চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম কওছার আহমেদ, সাবেক মণিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দিন, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স.ম আলাউদ্দিন, ঝাঁপা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মেম্বার আব্দুল গফুর, ঝাঁপা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাস্টার মোঃ কামাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে রাজগঞ্জের পার্শ্ববর্তী এলাকার সকল ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শোকসভা শেষে মরহুম খোরশেদ আলমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন- রাজগঞ্জ মডেল মাদ্রাসার শিক্ষক ক্বারী আব্দুল গণি।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক