বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝাউডাঙ্গায় শেখ ফজলুল হক মনি স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের উদ্যোগে ৮ দলীয় শহীদ শেখ ফজলুল হক মনি স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকালে সদরের ঝাউডাঙ্গা বল্ডফিল্ড মাঠে খেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা বিভাগীয় যুবলীগের দায়িত্ব প্রাপ্ত নেতা বাবু সুব্রত পাল(সিআইপি)।

সদর উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা যুবলীগের আহবায়ক পদপ্রার্থী মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক বাবলুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি সোহরাব হোসেন সাজু, তালা উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আহসান, জেলা ছাত্র লীগের সভাপতি এসএম আশিকুর রহমান, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ হোসেন, গোলাম কিবরিয়া বাবু ও আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক ইনজামামুল হক ইনজা ও হাসানুজ্জামান শিপন, সাংগঠনিক সম্পাদক জাহিদুজ্জামান মধু, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও খুলনা বিএল কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এবং জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক পদপ্রার্থী জাহিদ হোসেন বাপ্পী, কলারোয়া উপজেলা যুবলীগ নেতা সঞ্জয় সাহাসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতৃবৃন্দ।

এর আগে কেন্দ্রীয় যুবলীগ নেতা সুব্রত পালকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে যশোর বিমান বন্দর থেকে রিসিভ করে আনেন সদর উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ। বিকালে কয়েকশত মটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে ঝাউডাঙ্গা খেলার মাঠে যুবলীগ নেতা সুব্রত পালকে পৌঁছে দেন সদর উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ।

উদ্বোধনী খেলায় শহরের ওয়ারিয়া ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে মাহমুদপুর ফুটবল একাদশ বিজয়ী হয়।

একই রকম সংবাদ সমূহ

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা