সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝাউডাঙ্গার ছয়ঘরিয়া দাখিল মাদ্রাসায় জাতীয় শোক দিবস পালন

সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গা ইউনিয়নের অন্যতম বিদ্যাপিঠ বলাডাঙ্গা ছয়ঘরিয়া দাখিল মাদ্রাসা। ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঝাউডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মত বলাডাঙ্গা ছয়ঘরিয়া দাখিল মাদ্রাসায়ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে বক্তারা বিস্তারিত আলোচনা করেন।

সাবেক প্রধান শিক্ষক মো. আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম, রইচপুর আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সহ-সুপার আব্দুল কুদ্দুস, অত্র মাদ্রাসার শিক্ষক মো. মিজানুর রহমান, ক্বারি আব্বাস আলী, মাওলানা বাবুল হোসেন, অসিত কুমার ঘোষ, সাংবাদিক জি.এম আবুল হোসাইন প্রমুখ।

আলোচনা সভা শেষে ১৫ আগস্টে শাহাদাত বরণকারি বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, বলাডাঙ্গা ছয়ঘরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কুদ্দুস।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বীর মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন দেওয়ার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম