শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝাউডাঙ্গার পাথরঘাটায় সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে এমপি রবির উঠান বৈঠক

বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড
তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ জুন) বিকালে সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
চত্বরে ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাসের সভাপতিত্বে উঠান বৈঠকে সরকারের উন্নয়ন তুলে ধরে প্রধান অতিথি হিসেবে উঠান
বৈঠকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। জননেত্রী শেখ
হাসিনার হাতে এ দেশ নিরাপদ। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে গৃহহীন ও ভূমিহীনদের জমির দলিলসহ বাড়ি, বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃত্বকালীনভাতা, প্রতিবন্ধীভাতাসহ বিভিন্ন সহযোগিতা দিয়ে মানবতার মা উপাধী পেয়েছেন। দেশের সামগ্রীক উন্নয়নে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও দেশের প্রধানমন্ত্রী করতে হবে।

তিনি আরো বলেন, বিদ্যুৎ সমস্যা অনেকটা কমে এসেছে। আর কয়েক দিনের মধ্যেই বিদ্যুতের লোডশেডিং থাকবে না ইনশাল্লাহ। এই বিদ্যুৎ সমস্যা নিয়ে একটি চক্র উদ্ভট বক্তব্য দিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রমূলক কথাবার্তা ছড়াচ্ছিল। জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপ ও বুদ্ধিমত্তার কারণে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হতে শুরু
করেছে। ইতিমধ্যে মংলা বন্দরে কয়লার জাহাজ ভিড়েছে। বিদ্যুৎ সমস্যা খুব তাড়াতাড়ি কেটে যাবে ইনশাল্লাহ।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম শওকত হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু ও ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ ঘোষ, প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইয়ারব হোসেন, ঝাউডাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরদার আব্দুর রশিদ, ঝাউডাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য জাহিদুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং অত্র এলাকার সাধারণ জনগণ উপস্থিত
ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, জাতীয় কাউন্সিল আয়োজন, মেয়াদোত্তীর্ণবিস্তারিত পড়ুন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ীবিস্তারিত পড়ুন

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারবিস্তারিত পড়ুন

  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
  • হাইকোর্টের রায়: সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
  • আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ কর্মী: শাহে আলম
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড: আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার আহ্বান উপদেষ্টার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী