শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (০৫ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় সাবেক সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এস.এম শওকত হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর’র বাস্তবায়নে ২ কোটি ৩৮ লক্ষ ৮৭ হাজার টাকা ব্যয়ে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ঝাউডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মো. আজমল উদ্দীন, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভঅপতি মো. রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, ঝাউডাঙ্গা বাজার কমিটির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা জাহিদ, ঝাউডাঙ্গা কলেজের প্রভাষক হাসান মাহমুদ রানা, আব্দুর রশিদ প্রমুখ।

এসময় দলীয় নেতৃবৃন্দ সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক শেখ আব্দুল মান্নান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর-ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায়, এতিম ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার

শহরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকায় নিজ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ