বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় চায়ের দোকানে বাকবিতণ্ডা, চাচার হাতে ভাইপো খুন

যশোরের ঝিকরগাছায় জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে চায়ের দোকানে বাকবিতণ্ডার সূত্র ধরে চাচার হাতে ভাইপো খুনের ঘটনা ঘটেছে।

শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের হাড়িয়াদেয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত জুয়েল(৩০) হাড়িয়াদেয়াড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

সরেজমিন পরিদর্শনে জানা যায়, হাড়িয়াদেয়াড়া জামসেদের মোড়ের উপর বাবুলের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর শুক্রবার (১৭ডিসেম্বর) সকাল ৬ টার দিকে নিহতের পিতা ও চাচা আব্দুল মান্নান’র মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয়ের কথা কাটাকাটি হয়। তখন পিতাকে থামানোর জন্য জুয়েল হাজির হলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা চাচা ও চাচাতো ভাইদের আক্রমণের এক পর্যায়ে মেহুগনী গাছের ডাল দিয়ে নিহতের মাথায়, হাতে ও পায়ে এলোপাতাড়ি ভাবে আঘাত করে গুরুতর জখম করে।

প্রথমে তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে যশোরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকায় আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনায় নিহতের পিতা ৮জনকে চিহ্নিত করে মামলা দায়ের করেছেন। মামলা নং ১২। তারিখ -১৮/১২/২০২১ইং মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে এখন সম্পূর্ণ নাম ঘোষনা করা সম্ভব হচ্ছে না। আশাকরি অতিদ্রুত আমরা সকল আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হবো। যশোর জেনারেল হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্তের পর শনিবার বিকাল ৫টার সময় পারিবারিক ভাবে দাফন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা