শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিনাইদহে মাদরাসা প্রধানের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ঝিনাইদহে ইসমাইল হোসেন (৩৫) নামের এক হাফেজিয়া মাদরাসার প্রধানকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (০১ মার্চ) সকালে সদর উপজেলা গোপালপুরের একটি বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহের দুই হাত ও পা কাপড় দিয়ে বাঁধা ছিল। নিহত ব্যক্তি ওই বাড়িতে ভাড়া থাকতেন।

নিহত ইসমাইল সদর উপজেলার হলিধানী গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ও বড় বাড়ি নুরানী হাফেজিয়া মাদরাসার প্রধান হিসাবে দ্বায়িত্ব পালন করছিলেন।

নিহতের স্ত্রী ইসমাত জাহান টুনি জানান, ইসমাইল রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুশান্ত নামের এক ব্যক্তির সঙ্গে বাইরে যায়। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি।

তিনি জানান, ইসমাইল কিছুদিন আগে গোপালপুর এলাকার একটি মন্দিরের কাছে জমি ক্রয় করেন। এই জমিটি নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সমস্যার সৃষ্টি হয়। জমিটি না নেয়ার জন্য হিন্দু সম্প্রদায়ের সদস্যরা তাকে বলে। সম্প্রতি জমিটি ফিরিয়ে দেয়ার জন্য টাকাও নিয়েছিল ইসমাইল।

এদিকে নিহত ইসলামের বাবা ইব্রাহিম হোসেন বলেন, ‘আমার ছেলে তার বউ এর সঙ্গে পারিবারিক কোন্দলের জেরে বাড়ি ছেড়ে গোপালপুরের শরিফুল নামের এক ব্যক্তির ভাড়াবাড়িতে বসবাস করছিল’।

স্থানীয় কাজি তৌহিদুর রহমান জানান, ‘রোববার সন্ধ্যায় আমার বাড়িতে গিয়েছিল ইসমাইল। দেখা হওয়ার পর মাদরাসার উদ্দেশ্যে বেরিয়ে যায়। এরপর সকালে তার মরদেহ উদ্ধারের সংবাদ পাই’।

তবে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা স্বীকার করে জানান, তদন্ত চলছে পরে বিস্তারিত জানানো হবে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার