বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পিকআপ চালকের

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দেলদুয়ার উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পিকআপভ্যান চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটে উপজেলার নাটিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপভ্যান চালক কাউসার আহম্মেদ (২০) সামাদ আলীর ছেলে। আহতরা হলেন নিজাম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩২) ও নইমুদ্দিনের ছেলে মুসলেম উদ্দিন (৫০)। হতাহত সবার বাড়ি মির্জাপুর উপজেলায়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাসির গ্লাস ফ্যাক্টরির সামনে মির্জাপুরগামী মালবাহী একটি পিকাপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যান চালক নিহত ও পিকআপে থাকা আরও দুইজন আহত হন।

আহতদের উদ্ধার করে টাঙ্গইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ গোড়াই হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা