বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টি-টেন লিগ চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্স

মাত্র ১০ ওভারের খেলা। এই ১০ ওভারেই রান যদি ওঠে ১৫৯, তাহলে প্রতিপক্ষের সেখানে অসহায় আত্মসমর্পন করা ছাড়া আর কিছুই করার থাকে না। দিল্লি বুলসের হয়েছে এই অবস্থা। আবুধাবি টি-টেন লিগের ফাইনালে ডেকান গ্ল্যাডিয়েটর্স ১০ ওভারেই স্কোরবোর্ডে রান তুলেছে ১৫৯। জবাবে দিল্লি বুলস থেমেছে ১০৩ রানে। ৫৬ রানে দিল্লিকে হারিয়ে টি-টেন লিগের চ্যাম্পিয়নশিপের মুকুট পরলো ডেকান গ্ল্যাডিয়েটর্স।

অবশেষে দেখা গেলো আন্দ্রে রাসেলের সেই বিধ্বংসী রূপ। জ্বলে উঠলো তার ব্যাট। আইপিএল গেলো, বিশ্বকাপ টি-টোয়েন্টি গেলো, রাসেলের ব্যাট জ্বলে ওঠে না। উঠলো এমন এক সময়ে, যখন তার দলের এই জ্বলে ওঠাটা খুব প্রয়োজন ছিল। একেবারে ফাইনালে।

দিল্লি বুলস অধিনায়ক ডোয়াইন ব্র্যাভো কোন দুঃখে যে টস জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নিলেন! ব্যাট করার আমন্ত্রণ জানান তিনি ডেকান গ্ল্যাডিয়েটর্সকে। মাত্র ১০ ওভারের ম্যাচ। দুই ওপেনার আর কাউকেই মাঠে নামতে দিলেন না।

ইংলিশ ক্রিকেটার টম কোহলার ক্যাডমোর আর আন্দ্রে রাসেল মিলে যে ঝড় তোলেন, তাতেই বিধ্বস্ত দিল্লি বুলস। দু’জন মিলেই স্কোরবোর্ডে যোগ করে ফেলেন ১৫৯ রান। ৩২ বলে ৯০ রানে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। ৯টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ৭টি।

ক্যাডমোর খেলেন ২৮ বল। তিনি করেন ৫৯ রান। ৩টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন তিনি ৫টি। মাত্র ১০ ওভারের ম্যাচে হলো ছক্কাবৃষ্টি। মোট ১২টি ছক্কা মেরেছেন দুই ব্যাটসম্যান। বাউন্ডারিও মেরেছেন ১২টি। অর্থ্যাৎ ৬০ টির মধ্যে ২৪বারই বাউন্ডারির বাইরে গেছে বল।

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দিল্লি বুলস। শুধুমাত্র চন্দরপল হেমরাজ একটু প্রতিরোধ গড়েন। ২০ বলে তিনি করেছিলেন ৪২ রান। রহমানুল্লাহ গুরবাজ ৬ বলে করেন ১৪ রান। ইয়ন মরগ্যান করেন ৮ বলে ১৩ রান এবং শেষ দিকে আদিল রশিদ ৯ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন।

শেষ পর্যন্ত নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রানেই থেমে যায় দিল্লি। ২টি করে উইকেট নেন টাইমাল মিলস, ওয়ানিদু হাসারাঙ্গা এবং ওডেন স্মিথ। ১ উইকেট নেন আন্দ্রে রাসেল।

একই রকম সংবাদ সমূহ

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর