বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টি-২০ বিশ্বকাপ দলে টাইগার যারা

অবশেষে সব জল্পনা-কল্পনার পর ঘোষণা করা হলো বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে ১৫ সদস্যের মূল দলের পাশাপাশি রিজার্ভ হিসেবে আরও দুজন খেলোয়াড়কে নিয়ে ঘোষণা করা হয়েছে বিশ্বকাপ দল।

বৃহস্পতিবার দুপুর ১২টার পর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার সঙ্গে ছিলেন অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক।

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গঠিত দলে চমক নেই কোনো। গত কয়েক মাস ধরে যারা জাতীয় দলের টি-টোয়েন্টি সিরিজগুলো খেলছেন তাদের মধ্য থেকেই ১৫ জনকে বেছে নিয়েছেন নির্বাচকরা। যেখানে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়াও অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে মুশফিকুর রহীম, সাকিব আল হাসানরা আছেন সঙ্গত কারণেই।

এছাড়া সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখে পরিণত হওয়া মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, নাইম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিনরাও রয়েছেন বিশ্বকাপ দলে। প্রধান নির্বাচক নান্নু এই দলের ওপর নিজেদের আস্থার কথা জানিয়েছেন।

আগামী ১৭ অক্টোবর শুরু হবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন। প্রথম রাউন্ডে টাইগারদের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড। বি গ্রুপের অন্য দুই দল স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। প্রথম রাউন্ডে সেরা দুই দলের মধ্যে থাকলে সুপার-১২’র টিকিট পাবে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মোহাম্মদ মুশফিকুর রহীম, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, কাজী নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোহাম্মদ শামীম হোসেন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ।

রিজার্ভঃ রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা