রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনা টাকা ফেরত না দেওয়ার অভিযোগে কলারোয়া প্রেসক্লাবে রোববার রাতে সংবাদ সম্মেলন করেছেন মো. সোহাগ হোসেন।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও পাওনা টাকা ফেরতের দাবি জানিয়েছেন তিনি।

সোহাগ হোসেন কলারোয়া উপজেলার শাহাপুর গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট তিনি হেলাতলা গ্রামের আমিনুর রহমানের কাছ থেকে নগদ সাড়ে সাত লাখ টাকায় একটি পুরাতন ট্রাক (যশোর ট-১১-৫১-১০) ক্রয় করেন। কিন্তু টাকা পরিশোধ করার পরও বিবাদী আমিনুর রহমান গাড়ির কাগজপত্র হস্তান্তর করেননি বলে অভিযোগ করেন তিনি।

সোহাগ হোসেনের ভাষ্যমতে, কাগজপত্র বুঝিয়ে দিতে ব্যর্থ হওয়ায় সাত মাস পর আমিনুর রহমান তাকে সাড়ে সাত লাখ টাকার একটি চেক প্রদান করেন এবং কাগজপত্র হস্তান্তরের জন্য আরও ১২ দিন সময় নেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও কাগজপত্র সরবরাহ করা হয়নি।

এরপর স্থানীয় সাফি মেম্বারের ছেলে সাগরকে বিষয়টি জানানো হলে সাগর আবিরের মাধ্যমে আমিনুরের কাছ থেকে দুই লাখ টাকা আদায় করে দেন বলে জানান সোহাগ। অভিযোগে আরও উল্লেখ করা হয়, দ্বিতীয় বিবাদী মোঃ জাফর চেকটি মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা বলে সোহাগের কাছ থেকে সাড়ে সাত লাখ টাকার চেকটি ফেরত নেন এবং অবশিষ্ট সাড়ে পাঁচ লাখ টাকা তিন মাসের মধ্যে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন।

সোহাগ হোসেনের অভিযোগ, নির্ধারিত সময় পার হলেও টাকা ফেরত দেওয়া হয়নি। নির্বাচনের অজুহাত দেখিয়ে বারবার সময়ক্ষেপণ করা হয় এবং পরবর্তীতে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানানো হয় বলে অভিযোগ তার।

তিনি আরও জানান, পুনরায় আমিনুর রহমানের কাছে টাকা চাইলে তিনি জাফরের কাছে টাকা দিয়ে দেওয়ার কথা বলেন।

সংবাদ সম্মেলনে সোহাগ হোসেন তার পাওনা টাকা ফেরত পেতে স্থানীয় প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা