শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রেনের শিডিউল বিপর্যয়, ভোগান্তিতে যাত্রীরা

প্রতিটি ট্রেনই অতিরিক্ত যাত্রীসহ কমলাপুর স্টেশনে প্রবেশ করছে। অন্যদিকে ঈদের পরে এখনও ঢাকা ছাড়ছেন অনেকে। কিন্তু অধিকাংশ ট্রেনে শিডিউল বিপর্যয় হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে যাত্রীরা।

নীলসাগর এক্সপ্রেস সকাল ৬টা ৪০ মিনিটে কমলাপুর ছাড়ার কথা থাকলেও পৌনে ১০টাতেও স্টেশনে পৌঁছায়নি।

এছাড়া রংপুর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস দেরিতে ছাড়বে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সবচেয়ে বেশি দেরি করেছে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটি গতকাল(শুক্রবার) রাত ১০ টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও ট্রেনটি দেরিতে পৌঁছানোয় কমলাপুর স্টেশন ছেড়েছে সকাল ৬ টার দিকে।

ট্রেনের শিডিউল বিপর্যয় নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেস ছাড়তে দেরি হবে।

তিনি আরও বলেন, জয়পুরহাটে একতা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সেটির কারণে নীলসাগর এক্সপ্রেস দেরি হচ্ছে।

মাসুদ সারওয়ার বলেন, শনিবার ৩৭ জোড়া আন্তঃনগর ট্রেন চলবে। এর মধ্যে ৯টা ৪৪ মিনিট পর্যন্ত ১৫টি ট্রেন ছেড়ে যাবে।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী