বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঠাকুরগাঁওয়ে ২৭ আগ্নেয়াস্ত্রসহ বিপুল সংখ্যক গুলি উদ্ধার

ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া মহল্লার শিশু পার্কের পাশে আবু হানিফের বাড়ির নির্মাণাধীন ভবনে ট্রাংক ভর্তি তিনটি এসএলআর, ২৪টি টি থ্রিনটথ্রি রাইফেলসহ বেশ কিছু গুলি উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ মে) বিকাল সাড়ে তিনটার দিকে খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসির নেতৃত্বে ওই নির্মাণাধীন বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, এটি একটি পুরাতন ভবন ছিল। ভবনটি ভেঙ্গে নতুন করে নির্মাণকাজ শুরু হয়েছে। দুপুর আড়াইটার দিকে মাটি খুঁড়তে গিয়ে শ্রমিকরা একটি ট্রাঙক উদ্ধার করে। তার ভেতরে অস্ত্র দেখে তারা পুলিশে খবর দেন।

তারা আরও জানান, আর্মির ব্রিগেডিয়ার নাজির হাওলাদার নামে একজন বীর মুক্তিযোদ্ধার বাড়ি ছিল সেটা। আবু হানিফ এই পুরাতন বাড়ি ভেঙ্গে নতুন করে বাড়ি বানানোর জন্য নির্মাণকাজ শুরু করেছেন।

ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহম্মদ জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার জানান, ভবন নির্মার্ণের জন্য শ্রমিকরা মাটি খুঁড়ে অস্ত্র দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে এখন পর্যন্ত মোট ২৭টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে। আরও অস্ত্র আছে কিনা তা জানতে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, ভবনের মালিককে খবর দেয়া হয়েছে। তিনি পঞ্চগড়ে থাকায় আসতে দেরি হচ্ছে। আমরা তার জন্য অপেক্ষা করছি।
সুত্র:-৭১ টিভি।

একই রকম সংবাদ সমূহ

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোকবিস্তারিত পড়ুন

রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক সম্পর্কেও বিএনপির সঙ্গে চীন সুসম্পর্ক বজায় রাখবে বলেবিস্তারিত পড়ুন

সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরুবিস্তারিত পড়ুন

  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?