রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ড.কাজী এরতেজা হাসানের উদ্যগে জাতীয় শোক দিবস পালন

নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে ড. কাজী এরতেজা হাসান, সিআইপি । তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, দৈনিক ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস্ টাইম এর সম্পাদক ও প্রকাশক এবং এফবিসিসিআইয়ের পরিচালক।

জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (১৫ আগষ্ট) দলীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি সকালে শহরের খুলনা রোড মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কার্যালয়ের সম্মুখে জেলা ছাত্রলীগের খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ড. কাজী এরতেজা হাসান। এসময় জেলা ছাত্র লীগের সভাপতি আশিকুর রহমান আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক কজী শাহেদ পারভেজ ইমন, পৌর সভাপতি হাসানুজ্জামান নিশান, সাধারণ সম্পাদক তৌহিদ হাসান, ১ নল ওয়ার্ড ছাত্র লীগের সভাপতি কাজী মুনতাশিরসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর খুলনা রোড মোড়, গড়ের কান্দা ও আলিয়া মাদ্রাসা এলাকায় যুব লীগের আয়োজনে খাদ্য বিতরণ কর্ম সূচির উদ্বোধন করেন তিনি, এসময় উপস্থিত ছিলেন পৌর যুব লীগের আহ্বায়ক মনোয়ার হোসেন অনু, যুগ্ম আহ্বায়ক তুহিনুর রহমান তুহিন, যুন্ম আহ্বান রবিউল ইসলাম, শরিফ হোসেন, ইলিয়াস হোসেনসহ পৌর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে দুপুর ২ টায় বড় বাজারে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোচনা সভা ও খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ড. কাজী এরতেজা হাসান। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠিন সম্পদক কাজী আক্তার হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক এড. আজহারুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফুল ইসলাম খান বাবু, যুগ্ম আহ্বায়ক এহসান হাবিব অয়ন, সদর যুবলীগের যুগ্ম আহবায়ক সোহাগ হোসেন, স্বেচ্ছাসেবক লীগে নেতা বিমানসহ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এরপর পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় জেলা তাঁতী লীগের খাদ্য বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ ও সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন সহ তাঁতী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্ময় সভা

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভাবিস্তারিত পড়ুন

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে

দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ছে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা এতে ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ডুবে গেছে বাড়িঘর ও ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ, অচল হয়ে পড়া ড্রেনেজ ব্যবস্থা। অপরিকল্পিতভাবে মাছের ঘেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
  • ​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান