শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ড. মোমেনের আরোগ্য কামনা করলেন চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী

চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীকে লেখা এক বার্তায় চীনের পররাষ্ট্র মন্ত্রী উল্লেখ করেন, ড. মোমেনের দ্রুত আরোগ্য লাভের প্রয়োজনে যে কোন ধরনের সহযোগিতা দিতে চীন সবসময় প্রস্তুত রয়েছে।

ওয়াং ই বলেন, প্রকৃতপক্ষে, আমাদের সকলের জন্য এটি একটি কঠিন সময়। এই চ্যালেঞ্জিং সময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকা এবং একে অপরকে সহযোগিতা করা অপরিহার্য।

অপর বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, ড. মোমেন দ্রুত আরোগ্য লাভ করে তার দাপ্তরিক দায়িত্ব পুনরায় শুরু করবেন।
তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়েবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • কারওয়ান বাজারের কিচেন মার্কেট যাবে গাবতলীতে
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা
  • আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি