শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডাকের ডিজি ভদ্রকে বাধ্যতামূলক ছুটি

ডাক অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) চলতি দায়িত্বে থাকা সুধাংশু শেখর ভদ্রকে ‘দুর্নীতির’ অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে সরকার।

তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ১১ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়ে সোমবার আদেশ জারি করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

‘দুর্নীতি ও দায়িত্বহীনতার’ অভিযোগ তুলে ভদ্রকে অপসারণের ‘জোর সুপারিশ’ করেছিল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

পোস্ট-ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্প সম্পূর্ণরূপে বাস্তবায়ন না করে ‘শত কোটি টাকা আত্মসাতের’ অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে গত ১ সেপ্টেম্বর তাকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ভদ্রের বিরুদ্ধে আইসিটি বেজড রুরাল পোস্ট অফিস প্রকল্প, কর্মকর্তা-কর্মচারীদের জন্য ভবন নির্মাণ প্রকল্প, সোলার প্যানেল প্রকল্প, পোস্টাল ক্যাশ কার্ড প্রকল্প ও ডাক বিভাগের সদরদপ্তর ভবন নির্মাণ ও দরপত্র প্রক্রিয়ায় দুর্নীতিসহ নানাভাবে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর সংসদীয় কমিটি ভদ্রকে অপসারণের সুপারিশ করার পর ১২ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত এই কর্মকর্তার এক মাসের অর্জিত ছুটি মঞ্জুর করে ডাকা ও টেলিযোগাযোগ বিভাগ। এর পর থেকে তিনি ছুটিতে ছিলেন।

মঙ্গলবার সেই ছুটির মেয়াদ শেষ হওয়ায় ১১ নভেম্বর থেকে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হল।

একই রকম সংবাদ সমূহ

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ১৮৫বিস্তারিত পড়ুন

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণেবিস্তারিত পড়ুন

নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় তার বাসাবিস্তারিত পড়ুন

  • ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী
  • অপতথ্য মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই : জাহেদ উর রহমান
  • পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর
  • বিমান বাহিনী সাবেক কর্মকর্তার মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদ ইসলামের
  • ‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
  • সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান